চট্টগ্রাম প্রতিনিধি:
দীর্ঘ দুই বছর প্রবাস জীবন শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও গবেষক শাইখ সাইফুল আজম আল-আজহারী।
বৃহস্পতিবার দেশে পৌঁছালে তাঁর ভক্ত, শুভানুধ্যায়ী ও অনুসারীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে স্বাগত জানিয়ে অসংখ্য শুভেচ্ছা বার্তা ও পোস্ট ছড়িয়ে পড়ে।
জানা যায়, লন্ডনে অবস্থানকালে শাইখ সাইফুল আজম আল-আজহারী বিভিন্ন ইসলামিক সেমিনার, দাওয়াহ কার্যক্রম এবং ধর্মীয় আলোচনা সভায় অংশগ্রহণ করেন। তাঁর বক্তব্যে ইশকে রাসূল ﷺ, আহলে বাইত (রাঃ) এর মহব্বত এবং ইসলামের মৌলিক শিক্ষার বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে।
দেশে ফেরার পর আগামী ২৬ জুন চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিতব্য ইসলামী সমাবেশে তাঁর উপস্থিতি ঘিরে অনুসারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা আশা করছেন, উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটবে।
শাইখের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তাঁর ভক্তরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্বীনি খেদমতের ধারাবাহিকতার জন্য দোয়া কামনা করেছেন।

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন