চিটাগাং টুডে

মূল পাতা

ইসলাম ও জীবন

জমিয়তুল ফালাহ ময়দানে শাহাদত কারবালা মাহফিলে আহলে বায়েত প্রেমের ঝড় তুললেন শায়খ সাইফুল আজম আল-আজহারী।

শাহাদাত কারবালা মাহফিলে বয়ান করলেন শায়খ সাইফুল আজম আল-আজহারী

প্রকাশ : ২৬ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শাহাদাত কারবালা মাহফিলে বয়ান করলেন শায়খ সাইফুল আজম আল-আজহারী
শাহাদত কারবালা মাহফিলে শায়খ সাইফুল আজম আল-আজহারী

হাজার হাজার আশেকে রাসূল (ﷺ)-এর প্রাণবন্ত উপস্থিতিতে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত ৪১তম শাহাদত কারবালা মাহফিলের ১০ম দিনের অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়েছে।

এদিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রিয় শায়খ সাইফুল আজম আল-আজহারী। তাঁর হৃদয়স্পর্শী বক্তব্যে ইশকে রাসূল (ﷺ), আহলে বায়েতের মহব্বত, ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগ এবং কারবালার চিরন্তন শিক্ষা সুন্দরভাবে তুলে ধরা হয়।

বক্তৃতার এক পর্যায়ে তিনি মুসলিম উম্মাহকে কুরআন ও সুন্নাহর অনুসরণ, সাহাবায়ে কেরাম ও আহলে বায়েতের প্রতি ভালোবাসা এবং ঐক্য ও ভ্রাতৃত্বের আহ্বান জানান। তাঁর বয়ান উপস্থিত শ্রোতাদের গভীরভাবে আবেগাপ্লুত করে এবং পুরো মাহফিল জুড়ে সৃষ্টি হয় এক অনন্য ঈমানি পরিবেশ।

মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ও আশেকে রাসূল (ﷺ) অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে জমিয়তুল ফালাহ ময়দান মুখরিত হয়ে ওঠে দরূদ-সালাম, তাকবীর ও জিকিরে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

শাহাদাত কারবালা মাহফিলে বয়ান করলেন শায়খ সাইফুল আজম আল-আজহারী

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

হাজার হাজার আশেকে রাসূল (ﷺ)-এর প্রাণবন্ত উপস্থিতিতে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত ৪১তম শাহাদত কারবালা মাহফিলের ১০ম দিনের অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়েছে।

এদিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রিয় শায়খ সাইফুল আজম আল-আজহারী। তাঁর হৃদয়স্পর্শী বক্তব্যে ইশকে রাসূল (ﷺ), আহলে বায়েতের মহব্বত, ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগ এবং কারবালার চিরন্তন শিক্ষা সুন্দরভাবে তুলে ধরা হয়।

বক্তৃতার এক পর্যায়ে তিনি মুসলিম উম্মাহকে কুরআন ও সুন্নাহর অনুসরণ, সাহাবায়ে কেরাম ও আহলে বায়েতের প্রতি ভালোবাসা এবং ঐক্য ও ভ্রাতৃত্বের আহ্বান জানান। তাঁর বয়ান উপস্থিত শ্রোতাদের গভীরভাবে আবেগাপ্লুত করে এবং পুরো মাহফিল জুড়ে সৃষ্টি হয় এক অনন্য ঈমানি পরিবেশ।

মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ও আশেকে রাসূল (ﷺ) অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে জমিয়তুল ফালাহ ময়দান মুখরিত হয়ে ওঠে দরূদ-সালাম, তাকবীর ও জিকিরে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে