চট্টগ্রাম: পবিত্র মহররম উপলক্ষে সবুজ গম্বুজ পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় আসহাব-এ কারবালা মাহফিল। আগামী ৫ জুলাই ২০২৬ (রবিবার), বাদে মাগরিব অনুষ্ঠিত হবে এই মাহফিল। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে হাসেম সওদাগর জামে মসজিদ প্রাঙ্গণে, বারিক বিল্ডিং মোড় সংলগ্ন, আজিজ পেট্রোল পাম্পের পাশে।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শায়খ সাইফুল আজম আল-আজহারী, যিনি নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্সের সভাপতি এবং যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ডে রহমাতুল্লিল আলামিন জামে মসজিদের খতীব।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন অধ্যক্ষ হাসান রেজা আল-কাদেরী, অধ্যক্ষ, উরকিরচর মুহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসা এবং শাহজাদা সৈয়দ মাসুম কামাল আজহারী, নায়েবে সাজ্জাদানশীন, দরবারে কামালিয়া ও খতীব, হাশেম সওদাগর জামে মসজিদ, চট্টগ্রাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলহাজ নুরুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক, ফোরজুয়েল স্টিভেডরিং সিন্ডিকেট লিমিটেড।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র কারবালার শিক্ষা, হজরত ইমাম হুসাইন (রা.) ও তাঁর সাথীদের আত্মত্যাগ এবং আহলে বাইতের আদর্শ তুলে ধরতে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি, আহলে বাইতের প্রেমিক এবং সাধারণ জনগণকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, মাহফিলটির ব্যবস্থাপনায় রয়েছে হাশেম সওদাগর মসজিদ পরিচালনা পরিষদ। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে কারবালার চেতনা ও ইসলামের সত্য, ন্যায় ও ত্যাগের আদর্শ মানুষের মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন