চিটাগাং টুডে

মূল পাতা

ইসলাম ও জীবন

আজ চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ ময়দানে শাহাদত কারবালা মাহফিলে বয়ান করবেন শাইখ সাইফুল আজম আল-আজহারী

চট্টগ্রামে শাহাদতে কারবালা মাহফিলের ১০ম দিন, বয়ান করবেন শায়খ সাইফুল আজম আল-আজহারী

প্রকাশ : ২৬ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চট্টগ্রামে শাহাদতে কারবালা মাহফিলের ১০ম দিন, বয়ান করবেন শায়খ সাইফুল আজম আল-আজহারী
শায়খ সাইফুল আজম আল-আজহারী

আজ ৪১তম ১০ দিনব্যাপী শাহাদতে কারবালা মাহফিলের ১০ম দিন, বয়ান করবেন শায়খ সাইফুল আজম আল-আজহারী

চট্টগ্রাম: আজ (শুক্রবার) চট্টগ্রামের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪১তম ১০ দিনব্যাপী শাহাদতে কারবালা মাহফিলের ১০ম দিনের আলোচনা অনুষ্ঠান। এদিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বয়ান করবেন বিশিষ্ট ইসলামী আলোচক শায়খ সাইফুল আজম আল-আজহারী।

মাহফিলে পবিত্র কারবালার ইতিহাস, হযরত ইমাম হোসাইন (রাঃ)-এর মহান আত্মত্যাগ, রাসূলুল্লাহ ﷺ-এর আহলে বাইতের মর্যাদা এবং কারবালার চিরন্তন শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে।

আয়োজকরা জানিয়েছেন, ৪১তম ১০ দিনব্যাপী শাহাদতে কারবালা মাহফিলের সমাপনী তথা ১০ম দিনের এই আয়োজনকে ঘিরে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। দেশ-বিদেশ থেকে আগত মুসল্লি ও ইসলামপ্রেমীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

যারা সরাসরি উপস্থিত থাকতে পারবেন না, তারা অনলাইনে সবুজ গম্বুজ পেইজের মাধ্যমে মাহফিলের সরাসরি সম্প্রচার দেখতে পারবেন।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

চট্টগ্রামে শাহাদতে কারবালা মাহফিলের ১০ম দিন, বয়ান করবেন শায়খ সাইফুল আজম আল-আজহারী

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

আজ ৪১তম ১০ দিনব্যাপী শাহাদতে কারবালা মাহফিলের ১০ম দিন, বয়ান করবেন শায়খ সাইফুল আজম আল-আজহারী

চট্টগ্রাম: আজ (শুক্রবার) চট্টগ্রামের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪১তম ১০ দিনব্যাপী শাহাদতে কারবালা মাহফিলের ১০ম দিনের আলোচনা অনুষ্ঠান। এদিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বয়ান করবেন বিশিষ্ট ইসলামী আলোচক শায়খ সাইফুল আজম আল-আজহারী।

মাহফিলে পবিত্র কারবালার ইতিহাস, হযরত ইমাম হোসাইন (রাঃ)-এর মহান আত্মত্যাগ, রাসূলুল্লাহ ﷺ-এর আহলে বাইতের মর্যাদা এবং কারবালার চিরন্তন শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে।

আয়োজকরা জানিয়েছেন, ৪১তম ১০ দিনব্যাপী শাহাদতে কারবালা মাহফিলের সমাপনী তথা ১০ম দিনের এই আয়োজনকে ঘিরে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। দেশ-বিদেশ থেকে আগত মুসল্লি ও ইসলামপ্রেমীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

যারা সরাসরি উপস্থিত থাকতে পারবেন না, তারা অনলাইনে সবুজ গম্বুজ পেইজের মাধ্যমে মাহফিলের সরাসরি সম্প্রচার দেখতে পারবেন।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে