চিটাগাং টুডে

মূল পাতা

রাজনীতি

ফেসবুকে রহস্যময় বার্তা, ‘পাপ্পা’কে ঘিরে বিএনপিতে নতুন জল্পনা

চট্টগ্রাম ব্যুরো: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যময় বার্তা দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাদের একের পর এক পোস্টে সাবেক সংসদ প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)-র ছবি ব্যবহার করে লেখা হচ্ছে—‘আল্লাহ ভরসা’, ‘শুভ কামনা’, ‘অপেক্ষার প্রহর শুরু’, ‘সুখবর আসছে’—এমন নানা বার্তা।

এসব পোস্ট ঘিরে চট্টগ্রামসহ বিশেষ করে বাঁশখালীর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক কৌতূহল ও জল্পনা-কল্পনা। অনেকেই ধারণা করছেন, বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত, সাংগঠনিক দায়িত্ব কিংবা নতুন রাজনৈতিক ঘোষণা আসতে পারে। তবে এ বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা) সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। নির্বাচনে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ফেসবুকে রহস্যময় বার্তা, ‘পাপ্পা’কে ঘিরে বিএনপিতে নতুন জল্পনা

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

চট্টগ্রাম ব্যুরো: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যময় বার্তা দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাদের একের পর এক পোস্টে সাবেক সংসদ প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)-র ছবি ব্যবহার করে লেখা হচ্ছে—‘আল্লাহ ভরসা’, ‘শুভ কামনা’, ‘অপেক্ষার প্রহর শুরু’, ‘সুখবর আসছে’—এমন নানা বার্তা।

এসব পোস্ট ঘিরে চট্টগ্রামসহ বিশেষ করে বাঁশখালীর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক কৌতূহল ও জল্পনা-কল্পনা। অনেকেই ধারণা করছেন, বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত, সাংগঠনিক দায়িত্ব কিংবা নতুন রাজনৈতিক ঘোষণা আসতে পারে। তবে এ বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা) সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। নির্বাচনে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে