চট্টগ্রাম    বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

আর্কাইভ দেখুন

শহীদ ও মুক্তিযোদ্ধার পূর্ণাঙ্গ তালিকা করুন: ড. শফিকুর রহমান

শহীদ ও মুক্তিযোদ্ধার পূর্ণাঙ্গ তালিকা করুন: ড. শফিকুর রহমান

শহীদ ও মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযোদ্ধা ও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হলো না। শুনেছি, স্বল্প সংখ্যক শহীদ মুক্তিযোদ্ধা ভাতা পান। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সামনে আনতে হবে; এটা সরকারের দায়িত্ব।  উদ্যোগ নিন, পরিবারগুলোকে স্বীকৃতি দিতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রকাশিত ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। জামায়াত আমির বলেছে, ২০২৪ সালের ৫ আগস্টের আগে রাজনীতিবিদদের কণ্ঠে যে সুর ছিল, তা আস্তে আস্তে বদলে যাচ্ছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির পর তা ব্যাপকভাবে বদলে গেছে। একটি বিশেষ রাজনৈতিক মহল নতুন বয়ান তৈরি করছে।  জুলাই গণঅভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করছেন জামায়াত আমির। তিনি বলেছেন, গণভোটে ৭০ ভাগ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। সরকারি দল তা মানবে না, হতে পারে না। মানতেই হবে। ইনশাআল্লাহ, মানতে বাধ্য করা হবে। সরকারকে প্রতি হুঁশিয়ার করে বিরোধীদলীয় নেতা বলেন, জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। যাঁদের কারণে আজ আপনারা সরকারে, সেই জুলাই যোদ্ধাদের চোখগুলো কেড়ে নেবেন না, হাত-পা ভাঙবেন না, এক ফোঁটাও রক্ত ঝরাবেন না। যদি রক্ত ঝরান, এটি অবশ্যই চরম নিমকহারামি হবে।

ক্যানসারের কাছে হার মানলেন ‘গজনি’ ও ‘লাগান’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ক্যানসারের কাছে হার মানলেন ‘গজনি’ ও ‘লাগান’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ক্যানসারের চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মারা গেছেন প্রবীণ অভিনেতা প্রদীপ রাওয়াত। তার বয়স হয়েছিল ৭৪ বছর। উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০ দিন আগে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতাল থেকে ভিওয়ান্ডির একটি ক্যানসার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে বিক্রমাদিত্যকে রেখে গেছেন। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এই অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আরেক বলিউড অভিনেতা যশপাল শর্মা। তিন দশকের বেশি সময়ের অভিনয়জীবনে হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় ও মালায়ালম সিনেমায় বেশ পরিচিত মুখ ছিলেন প্রদীপ রাওয়াত। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘গজনি’তে নিষ্ঠুর খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। তার অভিনয় এতটাই প্রশংসিত হয়েছিল যে, ২০০৮ সালে আমির খানের বিপরীতে সিনেমাটির হিন্দি রিমেকেও তাকেই একই চরিত্রে নেওয়া হয়েছিল।আরও পড়ুনআরও পড়ুন‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে এর আগে, ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাগান’ সিনেমাতেও আমির খানের সঙ্গে কাজ করেছিলেন তিনি। তবে অনেক দর্শক প্রদীপ রাওয়াতকে প্রথম চেনেন বি আর চোপড়ার কালজয়ী টেলিভিশন ধারাবাহিক ‘মহাভারত’–এর মাধ্যমে। সেখানে তিনি দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৮৫ সালে ‘মেরি জং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক হলেও, ‘মহাভারত’–এ তার চরিত্রটিই তাকে ব্যাপক স্বীকৃতি এনে দেয়। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে—‘সরফরোশ’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘স্ট্যালিন’, ‘বীরাম’, ‘১: নেনোক্কাডিন’, ‘লৌক্যাম’, ‘নেনু সাইলাজা’, ‘সাররাইনোডু’, ‘নেনে রাজু নেনে মন্ত্রী’, ‘আয়িরাথিল ইরুভার’, ‘মার্কেট রাজা এমবিবিএস’ এবং ‘মিস ম্যাচ’। প্রদীপের অভিনয়জীবনের একটি বড় মাইলফলক ছিল এস এস রাজামৌলির ‘সায়’ (২০০৪) সিনেমাটি। এর মাধ্যমেই তেলেগু সিনেমায় তার অভিষেক হয়েছিল। সূত্র: এনডিটিভি

সৌদি আরবকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সৌদি আরবকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে সৌদি আরবকে সৌরবিদ্যুৎসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে তার কার্যালয়ে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বৈঠকের বিস্তারিত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন জ্বালানির প্রসার ঘটাতে বাংলাদেশ সরকারের ব্যাপক কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি বলেন, সৌরবিদ্যুৎ খাতে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ দুই দেশের জন্যই অত্যন্ত লাভজনক হবে। বর্তমান সরকারের লক্ষ্য সৌদি আরবের সঙ্গে একটি কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলা, যা পারস্পরিক আস্থা ও দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। বৈঠকে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি মন্তব্য করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য একটি অত্যন্ত ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারে সৌদি আরব আন্তরিকভাবে আগ্রহী। তিনি সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানেরও প্রশংসা করেন। সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরব বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, ট্রপিক্যাল ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণ করতে চায়। এ ছাড়া জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী এই আমন্ত্রণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে সুবিধাজনক সময়ে দেশটিতে সফরের আশাবাদ ব্যক্ত করেন। সৌদি প্রতিনিধিদলে উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল সুলাইমান বিন আবদুল আজিজ আল-ইয়াহইয়া, কনস্যুলার–বিষয়ক উপমন্ত্রী মোহাম্মদ আল-শাম্মারি, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন উপমন্ত্রী মুহান্নাদ বিন আহমেদ আল-ইসা এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন আবিয়াহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

“সবুজ গম্বুজ পরিবারের আয়োজনে আজ চট্টগ্রামে শায়খ সাইফুল আজম আল-আজহারীর ২য় আসহাব-এ কারবালা মাহফিল”

“সবুজ গম্বুজ পরিবারের আয়োজনে আজ চট্টগ্রামে শায়খ সাইফুল আজম আল-আজহারীর ২য় আসহাব-এ কারবালা মাহফিল”

দেশে ছুটিতে যাওয়ার পর ভিসা বাতিলের আতঙ্ক? জেনে নিন ইউএই-র রেসিডেন্সি আইন ও সত্যতা

দেশে ছুটিতে যাওয়ার পর ভিসা বাতিলের আতঙ্ক? জেনে নিন ইউএই-র রেসিডেন্সি আইন ও সত্যতা

রাঙ্গুনিয়ার পোমরায় যুবসেনা ও ছাত্রসেনার উদ্যোগে হোসাইনী কনফারেন্স ও প্রবাসী সংবর্ধনা

রাঙ্গুনিয়ার পোমরায় যুবসেনা ও ছাত্রসেনার উদ্যোগে হোসাইনী কনফারেন্স ও প্রবাসী সংবর্ধনা

বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি ওয়াটফোর্ডের মেজবান ২০২৬ সম্পন্ন

বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি ওয়াটফোর্ডের মেজবান ২০২৬ সম্পন্ন

৭৪ ঘণ্টা পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও ২ সন্তানের মরদেহ

৭৪ ঘণ্টা পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও ২ সন্তানের মরদেহ

জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জেলা জামায়াতের

জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জেলা জামায়াতের

যশোর সীমান্ত থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

যশোর সীমান্ত থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

ইংল্যান্ড সবুজ গম্বুজ পরিবারের উদ্যোগে ইসলামিক সেমিনার সম্পন্ন ।

ইংল্যান্ড সবুজ গম্বুজ পরিবারের উদ্যোগে ইসলামিক সেমিনার সম্পন্ন ।

কুতুবদিয়া থানার পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, ৬৫ জনের বিরুদ্ধে মামলা

কুতুবদিয়া থানার পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, ৬৫ জনের বিরুদ্ধে মামলা

কুতুবদিয়ায় ব্রিজে অবৈধ বাঁধ অপসারণ, জলাবদ্ধতা নিরসনে ইউপি চেয়ারম্যানের উদ্যোগ।

কুতুবদিয়ায় ব্রিজে অবৈধ বাঁধ অপসারণ, জলাবদ্ধতা নিরসনে ইউপি চেয়ারম্যানের উদ্যোগ।

শহীদ ও মুক্তিযোদ্ধার পূর্ণাঙ্গ তালিকা করুন: ড. শফিকুর রহমান

শহীদ ও মুক্তিযোদ্ধার পূর্ণাঙ্গ তালিকা করুন: ড. শফিকুর রহমান

ক্যানসারের কাছে হার মানলেন ‘গজনি’ ও ‘লাগান’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ক্যানসারের কাছে হার মানলেন ‘গজনি’ ও ‘লাগান’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

সৌদি আরবকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সৌদি আরবকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন ‘আলো আসবেই’ গ্রুপের জ্যোতিকা

লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন ‘আলো আসবেই’ গ্রুপের জ্যোতিকা

বিশ্ব বাজারে আবার বেড়েছে জ্বালানি তেলের দাম

বিশ্ব বাজারে আবার বেড়েছে জ্বালানি তেলের দাম

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

বিমান টিকিট সিন্ডিকেট দমনে আইএটিএর সহযোগিতা চায় সরকার

বিমান টিকিট সিন্ডিকেট দমনে আইএটিএর সহযোগিতা চায় সরকার

ফেনী সীমান্তে নাইজেরিয়ান নাগরিক আটক

ফেনী সীমান্তে নাইজেরিয়ান নাগরিক আটক

গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম: তীব্র ভোগান্তিতে জনজীবন, সিএনজি স্টেশনে কিলোমিটারের পর কিলোমিটার লাইন

গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম: তীব্র ভোগান্তিতে জনজীবন, সিএনজি স্টেশনে কিলোমিটারের পর কিলোমিটার লাইন