রোববার, ২৯ নভেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

খেলা

মুশফিককে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মুশফিককে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির

যথাযথ উদযাপনের মধ্য দিয়ে মুশফিকুর রহিমের শেষ টেস্টকে স্মরণীয় করে রাখতে জমকালো আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী বছর ১৪ ফেব্রুয়ারি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলবেন মুশফিকুর।

বাংলাদেশ ক্রিকেটে মুশফিকুরের অবদান ও অর্জনকে সম্মান জানাতে বড় পরিসরে বিদায় সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বোর্ড সভা শেষে তামিম বলেন, মুশফিকের শেষ টেস্টকে বিশেষ উপলক্ষ করে তুলতে বিসিবির পরিকল্পনা রয়েছে। যথাসময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তামিম বলেন, ‘মুশফিকের জন্য বিসিবি অবশ্যই বড় ধরনের আয়োজন করবে। যথাসময়ে আরও কিছু বিষয় থাকবে, সেগুলো আপনারা দেখতে ও জানতে পারবেন। সত্যি বলতে, তাঁর মতো একজন মানসম্পন্ন ক্রিকেটার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, এটা ভেবে আমার খুব খারাপ লাগছে। সবাই মিলে এই টেস্ট ম্যাচটিকে স্মরণীয় করে তুলি।’

বিদায়ী টেস্টের আগে মুশফিকুরের ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি।

বাংলাদেশের সাবেক এই অধিনায়কের দীর্ঘ ক্যারিয়ারে সমালোচনা ও হতাশার বিষয়গুলো নিয়ে আলোচনা না করে তাঁর অর্জন ও অবদানকে গুরুত্ব দেওয়ার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।

তামিম আরও বলেন, ‘বিসিবি সভাপতি হিসেবে এবং ব্যক্তিগত জায়গা থেকেও সব সাংবাদিকের প্রতি আমার অনুরোধ, প্রথম টেস্ট পর্যন্ত মুশফিকুরের ক্যারিয়ারের সুন্দর স্মৃতিগুলো আবার তুলে ধরুন। তাঁর পথচলায় হতাশা ও সমালোচনা ছিল, তা আমি নিশ্চিত। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য তিনি যে অসাধারণ অবদান রেখেছেন, সেই বিষয়টি বিবেচনায় নিয়ে চলুন, আমরা সবাই মিলে তাঁর ক্যারিয়ার উদযাপন করি।”

বাংলাদেশ ক্রিকেটে মুশফিকুরের অবদান উদযাপনের এই উদ্যোগে টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তামিম।

বিডি-প্রতিদিন/বিএম

বিসিবি মুশফিক জমকালো পরিকল্পনা

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


মুশফিককে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

যথাযথ উদযাপনের মধ্য দিয়ে মুশফিকুর রহিমের শেষ টেস্টকে স্মরণীয় করে রাখতে জমকালো আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী বছর ১৪ ফেব্রুয়ারি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলবেন মুশফিকুর।

বাংলাদেশ ক্রিকেটে মুশফিকুরের অবদান ও অর্জনকে সম্মান জানাতে বড় পরিসরে বিদায় সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বোর্ড সভা শেষে তামিম বলেন, মুশফিকের শেষ টেস্টকে বিশেষ উপলক্ষ করে তুলতে বিসিবির পরিকল্পনা রয়েছে। যথাসময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তামিম বলেন, ‘মুশফিকের জন্য বিসিবি অবশ্যই বড় ধরনের আয়োজন করবে। যথাসময়ে আরও কিছু বিষয় থাকবে, সেগুলো আপনারা দেখতে ও জানতে পারবেন। সত্যি বলতে, তাঁর মতো একজন মানসম্পন্ন ক্রিকেটার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, এটা ভেবে আমার খুব খারাপ লাগছে। সবাই মিলে এই টেস্ট ম্যাচটিকে স্মরণীয় করে তুলি।’

বিদায়ী টেস্টের আগে মুশফিকুরের ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি।

বাংলাদেশের সাবেক এই অধিনায়কের দীর্ঘ ক্যারিয়ারে সমালোচনা ও হতাশার বিষয়গুলো নিয়ে আলোচনা না করে তাঁর অর্জন ও অবদানকে গুরুত্ব দেওয়ার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।

তামিম আরও বলেন, ‘বিসিবি সভাপতি হিসেবে এবং ব্যক্তিগত জায়গা থেকেও সব সাংবাদিকের প্রতি আমার অনুরোধ, প্রথম টেস্ট পর্যন্ত মুশফিকুরের ক্যারিয়ারের সুন্দর স্মৃতিগুলো আবার তুলে ধরুন। তাঁর পথচলায় হতাশা ও সমালোচনা ছিল, তা আমি নিশ্চিত। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য তিনি যে অসাধারণ অবদান রেখেছেন, সেই বিষয়টি বিবেচনায় নিয়ে চলুন, আমরা সবাই মিলে তাঁর ক্যারিয়ার উদযাপন করি।”

বাংলাদেশ ক্রিকেটে মুশফিকুরের অবদান উদযাপনের এই উদ্যোগে টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তামিম।

বিডি-প্রতিদিন/বিএম


চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে