চিটাগাং টুডে

মূল পাতা

খেলা

মিশরের বিপক্ষে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছেন আর্জেন্টিনা

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মিশরের বিপক্ষে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছেন আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। হাইভোল্টেজ এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

ইনজুরি কাটিয়ে ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো ফিরছেন শুরুর একাদশে। গত ম্যাচে তার জায়গায় খেলা ফাকুন্দো মেদিনা পেশিতে টান পড়ায় আজ বেঞ্চে থাকছেন।

আক্রমণভাগেও বড় বদল। প্রথম চার ম্যাচে মূল একাদশে থাকা লাওতারো মার্টিনেজ জায়গা ছেড়ে দিচ্ছেন হুলিয়ান আলভারেজের জন্য। জর্ডানের বিপক্ষে পেনাল্টিতে গোল করলেও শেষ ৩২-এর ম্যাচে চেনা ছন্দে ছিলেন না লাওতারো। অন্যদিকে বাঁ পায়ের গোড়ালির চোট কাটিয়ে ফিরেই আজ শুরুর একাদশে সুযোগ পাচ্ছেন তরুণ আলভারেজ।

তৃতীয় পরিবর্তনটি এসেছে মাঝমাঠে। কেপ ভার্দের বিপক্ষে মিডফিল্ডে ছন্দের অভাব থাকায় আজ শুরু থেকেই খেলবেন লিয়ান্দ্রো পারেদেস। গত ম্যাচে বদলি নেমে দারুণ খেলেছিলেন বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার। তার অন্তর্ভুক্তিতে একাদশ থেকে বাদ পড়েছেন থিয়াগো আলমাদা।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

আর্জেন্টিনা ফুটবল দল ফুটবল মিসর

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

বুধবার, ০৮ জুলাই ২০২৬

মিশরের বিপক্ষে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছেন আর্জেন্টিনা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। হাইভোল্টেজ এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

ইনজুরি কাটিয়ে ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো ফিরছেন শুরুর একাদশে। গত ম্যাচে তার জায়গায় খেলা ফাকুন্দো মেদিনা পেশিতে টান পড়ায় আজ বেঞ্চে থাকছেন।

আক্রমণভাগেও বড় বদল। প্রথম চার ম্যাচে মূল একাদশে থাকা লাওতারো মার্টিনেজ জায়গা ছেড়ে দিচ্ছেন হুলিয়ান আলভারেজের জন্য। জর্ডানের বিপক্ষে পেনাল্টিতে গোল করলেও শেষ ৩২-এর ম্যাচে চেনা ছন্দে ছিলেন না লাওতারো। অন্যদিকে বাঁ পায়ের গোড়ালির চোট কাটিয়ে ফিরেই আজ শুরুর একাদশে সুযোগ পাচ্ছেন তরুণ আলভারেজ।

তৃতীয় পরিবর্তনটি এসেছে মাঝমাঠে। কেপ ভার্দের বিপক্ষে মিডফিল্ডে ছন্দের অভাব থাকায় আজ শুরু থেকেই খেলবেন লিয়ান্দ্রো পারেদেস। গত ম্যাচে বদলি নেমে দারুণ খেলেছিলেন বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার। তার অন্তর্ভুক্তিতে একাদশ থেকে বাদ পড়েছেন থিয়াগো আলমাদা।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে