শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম জন্মদিন।

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে এগিয়েছে। কৈশোরে পিতাকে হারানো, কারাবরণ, নির্যাতন ও দীর্ঘ নির্বাসনের অভিজ্ঞতা পেরিয়ে এখন দেশের নেতৃত্বে তিনি।

তারেক রহমানের জন্ম ও বেড়ে ওঠা এমন একটি পরিবারে, যেখানে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমের চর্চা ছিল গুরুত্বপূর্ণ। জিয়া পরিবারের রাজনৈতিক ঐতিহ্য থাকলেও রাজনীতিতে তার পথচলা শুরু হয় তৃণমূল থেকে। ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন একজন সংগঠক ও রাজনৈতিক নেতা হিসেবে।

তার শিক্ষাজীবন শুরু ঢাকার শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে। পরে রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। সে সময় তার মা বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিচ্ছিলেন।

১৯৮৮ সালে পৈতৃক এলাকা বগুড়ার গাবতলীতে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে জনমত গঠনে কাজ করে সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন।

২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তিনি। কারাগারে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ রয়েছে তার। ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর শুরু হয় তার দীর্ঘ নির্বাসিত জীবন।

দেশের বাইরে থেকেও বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক আন্দোলনে যুক্ত থাকেন তিনি। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় লন্ডনে অবস্থান করেও দলকে সংগঠিত রাখা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফেরার পথ তৈরি হয় তার। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে রাষ্ট্র পুনর্গঠন ও দেশের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলেছেন তিনি। আধুনিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন তার দলীয় নেতারা।

এবারের জন্মদিনে বড় কোনো আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়ায় তাকে স্মরণ করছেন দলের নেতাকর্মী ও সমর্থকেরা।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে