শনিবার, ২২ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

খেলা

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড , প্রতিপক্ষ আর্জেন্টিনা

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড , প্রতিপক্ষ আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

নির্ধারিত ৯০ মিনিটেও গোলের দেখা পায়নি কলম্বিয়া-সুইজারল্যান্ড। এরপর অতিরিক্ত ৩০ মিনিটের খেলাতেও গোলশূন্য সমতায় থাকে দু'দল। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে  ৪-৩ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইসরা। 

ম্যাচের প্রথমার্ধে আক্রমণে আধিপত্য দেখা কলম্বিয়া। তবে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি তারা। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নেয় সুইজারল্যান্ড। তবে গোলের দেখা পায়নি তারা।

অতিরিক্ত সময়ের ৩০ মিনিট একেবারেই নিষ্প্রাণ ছিল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। 

টাইব্রেকারে প্রথম দুটি শটেই কলম্বিয়া ও সুইজারল্যান্ড গোল করে। কুইন্তেরো ও জাকা তাদের প্রথম শটে জাল কাঁপান। কলম্বিয়ার ডেভিনসন সানচেজ দ্বিতীয় শট ক্রসবারে লেগে ফিরে যায়। সুইসরা দ্বিতীয় শটে কলম্বিয়ান গোলকিপারকে ভুল দিকে পাঠিয়ে এগিয়ে যায়। গোল করেন আমদোনি।

ক্যাম্পাজ কলম্বিয়ার তৃতীয় শটে গোল করেন। কিন্তু সুইজারল্যান্ড এবার মিস করলে উত্তেজনা ছড়ায়। তবে চতুর্থ শটে কলম্বিয়াকে রুখে দেয় গোলকিপার। সুইশরা পঞ্চম শটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। দিয়াজ কলম্বিয়াকে সমতায় রাখেন।

শেষ শট নিতে এগিয়ে আসেন রুবিন ভার্গাস। কোনো ভুল না করে কামিলো ভার্গাসকে ভুল পথে পাঠিয়ে জয়সূচক গোল করেন তিনি। এতেই জয়ের উল্লাসে মাতে সুইজারল্যান্ড। 

ফুটবল সুইজারল্যান্ড

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শনিবার, ২২ আগস্ট ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড , প্রতিপক্ষ আর্জেন্টিনা

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

নির্ধারিত ৯০ মিনিটেও গোলের দেখা পায়নি কলম্বিয়া-সুইজারল্যান্ড। এরপর অতিরিক্ত ৩০ মিনিটের খেলাতেও গোলশূন্য সমতায় থাকে দু'দল। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে  ৪-৩ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইসরা। 

ম্যাচের প্রথমার্ধে আক্রমণে আধিপত্য দেখা কলম্বিয়া। তবে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি তারা। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নেয় সুইজারল্যান্ড। তবে গোলের দেখা পায়নি তারা।

অতিরিক্ত সময়ের ৩০ মিনিট একেবারেই নিষ্প্রাণ ছিল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। 

টাইব্রেকারে প্রথম দুটি শটেই কলম্বিয়া ও সুইজারল্যান্ড গোল করে। কুইন্তেরো ও জাকা তাদের প্রথম শটে জাল কাঁপান। কলম্বিয়ার ডেভিনসন সানচেজ দ্বিতীয় শট ক্রসবারে লেগে ফিরে যায়। সুইসরা দ্বিতীয় শটে কলম্বিয়ান গোলকিপারকে ভুল দিকে পাঠিয়ে এগিয়ে যায়। গোল করেন আমদোনি।

ক্যাম্পাজ কলম্বিয়ার তৃতীয় শটে গোল করেন। কিন্তু সুইজারল্যান্ড এবার মিস করলে উত্তেজনা ছড়ায়। তবে চতুর্থ শটে কলম্বিয়াকে রুখে দেয় গোলকিপার। সুইশরা পঞ্চম শটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। দিয়াজ কলম্বিয়াকে সমতায় রাখেন।

শেষ শট নিতে এগিয়ে আসেন রুবিন ভার্গাস। কোনো ভুল না করে কামিলো ভার্গাসকে ভুল পথে পাঠিয়ে জয়সূচক গোল করেন তিনি। এতেই জয়ের উল্লাসে মাতে সুইজারল্যান্ড। 

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে