চিটাগাং টুডে

মূল পাতা

খেলা

পেনাল্টি পেলো ফ্রান্স, মিস করলেন এমবাপ্পে 

প্রকাশ : ১০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পেনাল্টি পেলো ফ্রান্স, মিস করলেন এমবাপ্পে 
ছবি: সংগৃহীত

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছে ফ্রান্স। শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ফরাসিরা। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। 

ম্যাচের শুরু থেকেই মরক্কোর চেয়ে আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। একাধিকবার গোলের কাছাকাছি গিয়ে ব্যর্থ হয় তারা। 

ম্যাচের ২৬ মিনিটে  কাউন্টার অ্যাটাক থেকে বল নিয়ে মরক্কোর ডি বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে। তাকে থামাতে ফাউল করে বসেন নুসাইর মাজরাউয়ি। এতে পেনাল্টি পায় ফ্রান্স।

তবে  পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন কিলিয়ান এমবাপ্পে। তার দুর্বল শট সহজেই ঠেকিয়ে দিয়েছেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। এতে গোলবঞ্চিত হয় ফ্রান্স।  

ফ্রান্স ফুটবল দল ফুটবল এমবাপ্পে মরক্কো

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

পেনাল্টি পেলো ফ্রান্স, মিস করলেন এমবাপ্পে 

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছে ফ্রান্স। শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ফরাসিরা। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। 

ম্যাচের শুরু থেকেই মরক্কোর চেয়ে আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। একাধিকবার গোলের কাছাকাছি গিয়ে ব্যর্থ হয় তারা। 

ম্যাচের ২৬ মিনিটে  কাউন্টার অ্যাটাক থেকে বল নিয়ে মরক্কোর ডি বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে। তাকে থামাতে ফাউল করে বসেন নুসাইর মাজরাউয়ি। এতে পেনাল্টি পায় ফ্রান্স।

তবে  পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন কিলিয়ান এমবাপ্পে। তার দুর্বল শট সহজেই ঠেকিয়ে দিয়েছেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। এতে গোলবঞ্চিত হয় ফ্রান্স।  

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে