চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্রে ভুলের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে। আজ বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আবারও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই আল্টিমেটাম ঘোষণা দিয়ে শাহবাগ থেকে সরে যায় শিক্ষার্থীরা। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের বলে, ‘রাস্তা আটকে থাকায় জনগণের ভোগান্তি হচ্ছে। আমরা মানুষের ভোগান্তি চাই না। তাই আজকের মতো কর্মসূচি স্থগিত করছি। আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে “লংমার্চ টু সচিবালয়” কর্মসূচি পালন করব।’

এর আগে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিন দফা দাবিতে একদল আন্দোলনকারী রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে। এতে শাহবাগ হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা দেয়।

বিকেল ৪টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। এরপর সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে শাহবাগের উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যা ৬টার দিকে সড়ক অবরোধ করে।

অবরোধ চলাকালে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী বলে, শিক্ষার্থীদের জীবন নিয়ে অবহেলার অভিযোগে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে।

আজকের পত্রিকা

ঢাকা জেলা ঢাকা বিভাগ এইচএসসি শিক্ষামন্ত্রী পরীক্ষা আন্দোলন পদত্যাগ

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্রে ভুলের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে। আজ বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আবারও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই আল্টিমেটাম ঘোষণা দিয়ে শাহবাগ থেকে সরে যায় শিক্ষার্থীরা। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের বলে, ‘রাস্তা আটকে থাকায় জনগণের ভোগান্তি হচ্ছে। আমরা মানুষের ভোগান্তি চাই না। তাই আজকের মতো কর্মসূচি স্থগিত করছি। আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে “লংমার্চ টু সচিবালয়” কর্মসূচি পালন করব।’

এর আগে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিন দফা দাবিতে একদল আন্দোলনকারী রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে। এতে শাহবাগ হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা দেয়।

বিকেল ৪টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। এরপর সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে শাহবাগের উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যা ৬টার দিকে সড়ক অবরোধ করে।

অবরোধ চলাকালে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী বলে, শিক্ষার্থীদের জীবন নিয়ে অবহেলার অভিযোগে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে।

আজকের পত্রিকা

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে