বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদকে আনুষ্ঠানিক বৈধতা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই স্বীকৃতির ফলে আইসিসির বোর্ড সদস্য হিসেবে অনুমোদন পেলেন তামিম।
সম্প্রতি স্কটল্যান্ডে আইসিসির বার্ষিক সাধারণ সভা শেষ হওয়ার পর বুধবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানায় আইসিসি। তামিম নিজেও এই সভায় অংশ নেন। বিসিবি সভাপতি হিসেবে এটিই ছিল আইসিসি সভায় তার প্রথম যোগদান।
আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে ‘আইসিসি সদস্যপদ সংক্রান্ত বিষয়’ অংশে বিসিবিকে নিয়ে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতিকে সদস্যদের পূর্ণ সদস্য পরিচালক হিসেবে নিয়োগকে স্বীকৃতি দিয়েছে আইসিসি বোর্ড।’
গত ৭ জুন বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম, পরে সেদিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সভাপতি। আইসিসির স্বীকৃতি নিয়ে জটিলতার কারণে আইসিসি বোর্ডে তখনও পর্যন্ত বিসিবির সভাপতি ছিলেন প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি।
শ্রীলংকান ক্রিকেটে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার ওপর পুনরায় জোর দিয়েছে আইসিসি। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আইসিসির বোর্ড সভায় প্রতিনিধিত্ব করতে পারবে না শ্রীলংকা।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন