রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৭ নম্বর বেতাগী ইউনিয়নে সংগঠনের স্থানীয় শাখার উদ্যোগে শনিবার (১৮ জুলাই) বিকেলে বন্যার্তদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কাউখালী আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বেতাগী ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ জামাল উদ্দীন কমান্ডার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু জাফর। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী ইউনিয়ন মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক জাকির আহমেদ মেম্বার।
প্রধান বক্তার বক্তব্যে রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মাস্টার মো. আব্বাস আলী চৌধুরী মুন্নাবলেন,
"দুর্যোগের এই সময়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
ত্রাণ বিতরণ ও সমাপ্তি
আলোচনা সভা শেষে অতিথিরা বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। ত্রাণ পেয়ে দুর্যোগকবলিত সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা আগামীতেও এই ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন