চিটাগাং টুডে

মূল পাতা

জাতীয়

প্রবাসীদের জন্য বিশেষ কার্ড চালু করতে যাচ্ছে সরকার: মিলবে ১০টি বড় সুবিধা

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড চালু করতে যাচ্ছে সরকার: মিলবে ১০টি বড় সুবিধা
ছবি- সংগৃহীত

ঢাকা: দেশের অর্থনীতি সচল রাখার অন্যতম প্রধান চালিকাশক্তি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে বর্তমান সরকার। আগামী মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘প্রবাসী কার্ড’। এই কার্ডের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশে এবং বিদেশে অন্তত ১০টি বিশেষ নাগরিক ও ভিআইপি সুবিধা পাবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দিতে এবং তাদের রাষ্ট্রীয় সেবা প্রাপ্তি আরও সহজ ও মর্যাদাপূর্ণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রবাসী কার্ডে প্রবাসীরা যে ১০টি বিশেষ সুবিধা পাবেন:

১. এয়ারপোর্ট লাউঞ্জ ও ইমিগ্রেশন সুবিধা: দেশে এবং বিদেশে কমপ্লিমেন্টারি (বিনামূল্যে) এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুযোগ থাকবে। এছাড়া বিমানবন্দরে ঝক্কি-ঝামেলা এড়াতে বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা নিশ্চিত করা হবে। ২. মিট অ্যান্ড গ্রিট সেবা: আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রবাসীদের সহায়তার জন্য থাকবে বিশেষ ‘Meet & Greet’ সেবা। ৩. টিকিট ও হোটেলে ছাড়: বিমানের টিকিট এবং হোটেল বুকিংয়ের ক্ষেত্রে কার্ডধারীরা বিশেষ আকর্ষণীয় ছাড় পাবেন। ৪. যাতায়াত ও পিক-অ্যান্ড-ড্রপ: দেশে-বিদেশে ন্যায্যমূল্যে গাড়ি বুকিংয়ের সুবিধা এবং সিগনেচার কার্ডধারীদের জন্য বিমানবন্দর থেকে সরাসরি ‘Pick & Drop’ সেবা দেওয়া হবে। ৫. চিকিৎসা সেবায় অগ্রাধিকার: দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রবাসীদের জন্য থাকবে আলাদা ‘প্রবাসী সেবা বুথ’। পাশাপাশি নির্ধারিত বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় বিশেষ ছাড় মিলবে। ৬. মরদেহ পরিবহন: কোনো কার্ডধারী প্রবাসী বিদেশে মৃত্যুবরণ করলে, সম্পূর্ণ সরকারি খরচে ও বিনা মূল্যে তার মরদেহ দেশে পরিবহনের ব্যবস্থা করা হবে। ৭. পুনর্বাসন ও বীমা: প্রবাসফেরত রেমিট্যান্স যোদ্ধাদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনসহ বিশেষ বীমা সুবিধা দেওয়া হবে। ৮. বিনিয়োগ ও আইনি কাজে অগ্রাধিকার: জমি রেজিস্ট্রেশন, নামজারি (মিউটেশন), ইউটিলিটি সংযোগ, ব্যবসায়িক লাইসেন্স প্রদান এবং বাংলাদেশে যেকোনো বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন। ৯. ব্যাংকিং ও রেমিট্যান্স রিওয়ার্ড: কার্ডের মাধ্যমে সরাসরি ও সহজে অর্থ প্রেরণের সুবিধার পাশাপাশি থাকবে রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, উন্নত ক্রেডিট স্কোরিং এবং সহজ শর্তে ঋণ সুবিধা। ১০. সরকারি সেবায় বিশেষ কোটা: জাতীয় পরিচয়পত্র (NID), নতুন পাসপোর্ট বা নবায়ন, কনস্যুলার সেবা, ব্যাংকিং এবং সরকারের অন্যান্য সব ধরনের নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে প্রবাসীরা সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।

সংশ্লিষ্ট মহলের বক্তব্য

সরকারের নীতিগত সিদ্ধান্তের পর এখন কার্ডটির প্রযুক্তিগত অবকাঠামো এবং বিতরণ প্রক্রিয়া নিয়ে দ্রুত কাজ চলছে। আগামী মাসের মধ্যেই যোগ্য প্রবাসীদের হাতে এই কার্ড তুলে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই কার্ড চালুর ফলে হুন্ডির মতো অবৈধ পথ পরিহার করে প্রবাসীরা বৈধ চ্যানেলে আরও বেশি রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হবেন, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে। একই সাথে প্রবাসীরা দীর্ঘদিন ধরে যে রাষ্ট্রীয় মর্যাদার দাবি জানিয়ে আসছিলেন, তাও পূরণ হতে যাচ্ছে।

সুত্র - বিএনপি অফিসিয়াল ফেসবুক পেজ 

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

রোববার, ১৯ জুলাই ২০২৬

প্রবাসীদের জন্য বিশেষ কার্ড চালু করতে যাচ্ছে সরকার: মিলবে ১০টি বড় সুবিধা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে