চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

কুতুবদিয়া থানার পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, ৬৫ জনের বিরুদ্ধে মামলা

ছবি -চিটাগাং টুডে

কক্সবাজারের কুতুবদিয়ায় এক আসামিকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে মোট ৬৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঘটনায় জড়িত অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।

রোববার রাত ১০টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীরপাড়া মুছা সিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মামলার বাদী কুতুবদিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অমল বড়ুয়া অভিযোগ করেন, স্ত্রীর করা একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. মিজানুর রহমান একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। থানায় নেওয়ার পথে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা চার পুলিশ সদস্যকে মারধর করে হাতকড়াসহ মিজানুর রহমানকে ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ এলাকায় চিরুনি অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত অভিযোগে ছয়জনকে আটক করে। তবে ছিনিয়ে নেওয়া পরোয়ানাভুক্ত আসামি মিজানুর রহমান এখনও পলাতক রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সাঈদুল হক বলেন, সংঘবদ্ধ দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে নানা কৌশল অবলম্বন করে আসামিকে পালিয়ে যেতে সহায়তা করেছে।

‎কুতুবদিয়া থানার ওসি মো. মাহাবুবুল হক বলেছেন, মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা এবং পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সরাসরি জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। তাদের পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। হাতকড়াটি উদ্ধার করা হয়েছে। হামলায় আহত চার পুলিশ সদস্য চিকিৎসাধীন আছেন। পলাতক আসামি মিজানুর রহমানসহ অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কক্সবাজার হামলা কুতুবদিয়া পুলিশ

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কুতুবদিয়া থানার পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, ৬৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজারের কুতুবদিয়ায় এক আসামিকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে মোট ৬৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঘটনায় জড়িত অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।

রোববার রাত ১০টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীরপাড়া মুছা সিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মামলার বাদী কুতুবদিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অমল বড়ুয়া অভিযোগ করেন, স্ত্রীর করা একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. মিজানুর রহমান একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। থানায় নেওয়ার পথে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা চার পুলিশ সদস্যকে মারধর করে হাতকড়াসহ মিজানুর রহমানকে ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ এলাকায় চিরুনি অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত অভিযোগে ছয়জনকে আটক করে। তবে ছিনিয়ে নেওয়া পরোয়ানাভুক্ত আসামি মিজানুর রহমান এখনও পলাতক রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সাঈদুল হক বলেন, সংঘবদ্ধ দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে নানা কৌশল অবলম্বন করে আসামিকে পালিয়ে যেতে সহায়তা করেছে।

‎কুতুবদিয়া থানার ওসি মো. মাহাবুবুল হক বলেছেন, মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা এবং পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সরাসরি জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। তাদের পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। হাতকড়াটি উদ্ধার করা হয়েছে। হামলায় আহত চার পুলিশ সদস্য চিকিৎসাধীন আছেন। পলাতক আসামি মিজানুর রহমানসহ অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে