চিটাগাং টুডে

মূল পাতা

রাজনীতি

রাষ্ট্রপতির পদত্যাগের পর তাঁকে দ্রুত গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাষ্ট্রপতির পদত্যাগের পর তাঁকে দ্রুত গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম
জামালপুরে এনসিপির যৌথ উদ্যোগে আয়োজিত ‘গণজাগরণ পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত পথসভায় এনসিপির নেতৃবৃন্দ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শুধু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাঁকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। দেশের মানুষ একজন যোগ্য ও অভিভাবকসুলভ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এই মন্তব্য করেন।

জামালপুর জেলা ও সদর উপজেলা এনসিপির যৌথ উদ্যোগে আয়োজিত ‘গণজাগরণ পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত ওই পথসভায় বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে নাহিদ ইসলাম আরও বলেন, যে সরকার ৫ মাসে আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে না, তারা দেশের কী পরিবর্তন করবে?

গণভোট অসাংবিধানিক বা অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ সরকার হবে।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, কেন্দ্রীয় জাতীয় যুবশক্তির সহসভাপতি হিফজুর রহমান বকুল এবং এনসিপির জামালপুর জেলা সদস্যসচিব ডা. মোশাররফ হোসেন।

এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক ছাত্র সমাবেশে অংশগ্রহণ করেন এনসিপির নেতা-কর্মীরা। পরে শহরজুড়ে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়।

বিরোধী দল এনসিপি জেলার খবর সংসদ জাতীয় নাগরিক পার্টি

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগের পর তাঁকে দ্রুত গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শুধু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাঁকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। দেশের মানুষ একজন যোগ্য ও অভিভাবকসুলভ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এই মন্তব্য করেন।

জামালপুর জেলা ও সদর উপজেলা এনসিপির যৌথ উদ্যোগে আয়োজিত ‘গণজাগরণ পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত ওই পথসভায় বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে নাহিদ ইসলাম আরও বলেন, যে সরকার ৫ মাসে আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে না, তারা দেশের কী পরিবর্তন করবে?

গণভোট অসাংবিধানিক বা অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ সরকার হবে।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, কেন্দ্রীয় জাতীয় যুবশক্তির সহসভাপতি হিফজুর রহমান বকুল এবং এনসিপির জামালপুর জেলা সদস্যসচিব ডা. মোশাররফ হোসেন।

এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক ছাত্র সমাবেশে অংশগ্রহণ করেন এনসিপির নেতা-কর্মীরা। পরে শহরজুড়ে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে