চিটাগাং টুডে

মূল পাতা

খেলা

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

ঘরের মাঠেই নাকানি চুবানি খেল জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করলেও ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ হলো সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলটি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে।

সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১২৫ রানে থামিয়ে ৭ উইকেটের দাপুটে জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচে ২১৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। টার্গেট তাড়ায় ১২৯ রানে অলআউট হয়ে ৯০ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করে জিম্বাবুয়ে। 

আজ রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে হোয়াইটওয়াশ এড়াতে নেমেও সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। এদিন আগে ব্যাট করে বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।

হোয়াইটওয়াশ এড়াতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। দলের হয়ে ৪৩ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন রায়ান বুর্ল। এছাড়া ২৮ রান করেন ওয়েসলি মাধেভেরে।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯২ রান করে ভারত। দলের হয়ে ৪৯ বলে ৮টি চার আর চারটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮১ রান করেন বৈভব সূর্যবংশী।

ইনিংসের একিবারে শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র ১৪ বল খেলে দুই চার আর এক ছক্কার সাহায্যে অপরাজিত ২৫ রান করেন রিংকু সিং। ১৮ বলে ২৭ রান করেন অধিনায়ক স্রেয়াশ আইয়ার। ২৬ বলে ২৯ রান করেন ইশান কিশান।

ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে বৈভব সূর্যবংশীর সঙ্গে ৫০ বলে ৭৫ রানের পার্টনারশিপ গড়েন ইশান কিশান। দলীয় ৯৫ রানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন ইশান। তার আগে ২৪ বলে চার বাউন্ডারিতে করেন ২৯ রান।

ভারত ক্রিকেট

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

সোমবার, ২৭ জুলাই ২০২৬

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে