চিটাগাং টুডে

মূল পাতা

রাজনীতি

হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও বিএনপি তার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা মিতু। রোববার এনসিপির ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে জুলাই জাগরণ শীর্ষক পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য মিতু বলেন, দেশের বিভিন্ন এলাকায় আজ খুন, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে। কিন্তু সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। নির্বাচনের আগে বিএনপি জনগণকে যে প্রত্যাশার গল্প শুনিয়েছিলেন, তার কোনো বাস্তবায়ন দেশে এখন আর হচ্ছে না। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু তাঁর সন্ত্রাসী কর্মকাণ্ডের সেই দায়িত্ব ও জায়গা দখল করেছে বিএনপি। যুবদল, ছাত্রদল, বিএনপি নেতারা আজ চাঁদাবাজির রেকর্ড গড়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে দেশের মানুষ এমন সরকার চায়নি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোয় দলবাজি ও দলীয় লোকজনের নিয়োগ দেওয়া হচ্ছে নির্লজ্জের মতো। সরকারি সব দপ্তরে বিএনপি কেবল তার দলীয় লোকজন নিয়োগ দিচ্ছে। এই সরকার এভাবে চলতে থাকলে তাদের পরিণতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হবে। তাদের পালানোর পথ থাকবে না।

দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস দিয়েছিল বিএনপি। কিন্তু তারা নির্বাচিত হওয়ার পরে জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এই হলো বিএনপির চরিত্র।

এর আগে দুপুরে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই পদযাত্রা ও শহীদদের স্মরণে’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে শহীদ মিনারের সামনে থেকে পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জুলাই পদযাত্রা

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

সোমবার, ২৭ জুলাই ২০২৬

হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে