চট্টগ্রাম    শনিবার, ০৮ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

প্রবাসী

রিয়াদে জমকালো আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো ‘রিয়াদ বাংলা কনসার্ট ২০২৬’

রিয়াদ, সৌদি আরব: প্রবাসী বাংলাদেশিদের বিনোদন ও দেশীয় সংস্কৃতির সাথে মেলবন্ধন তৈরি করতে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হলো এক বিশাল লাইভ কনসার্ট ‘রিয়াদ বাংলা কনসার্ট ২০২৬’

গতকালের এই আয়োজনে প্রধান আকর্ষণ বা মূল শিল্পী হিসেবে বাংলাদেশ থেকে অংশ নেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পারভেজ খান। তার মনোমুগ্ধকর গান এবং রিয়াদের স্থানীয় শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠানটিকে এক বিশাল প্রবাসী বাংলাদেশির মিলনমেলায় পরিণত করে।

রিয়াদের পরিচিত ব্যবসায়ী ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কৃতি সন্তান ইয়াকুব আলি-র সার্বিক আয়োজনে এই কনসার্টটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সফল করতে আয়োজক হিসেবে আরও যুক্ত ছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কৃতি সন্তান মোহাম্মদ হাসানএম এইচ রুবেলমো. মিঠু এবং ওহিদুল মোল্লা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী হাজী সেলিমমনজুআইয়ুব, পাশাপাশি রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

গতকাল ৭ আগস্ট ২০২৬ ইং শুক্রবার রাতে রিয়াদের শিফা সানাইয়া এলাকার আল বাইক ইশারা প্রাঙ্গণে এই কনসার্টটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি রাত ৮টা থেকে শুরু হয়ে গভীর রাত ২টা পর্যন্ত টানা চলে। এতে রিয়াদে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রবাসীদের উৎসাহ দিয়ে প্রধান আয়োজক ইয়াকুব আলি বলেন, প্রবাসীদের বিনোদন দিতে তিনি আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের বড় আয়োজন করার পরিকল্পনা করছেন।

(সাজ্জাদ হোসেন, চিটাগাং টুডে,

সৌদি রিয়াদ প্রতিনিধি )

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

রিয়াদে জমকালো আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো ‘রিয়াদ বাংলা কনসার্ট ২০২৬’

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

রিয়াদ, সৌদি আরব: প্রবাসী বাংলাদেশিদের বিনোদন ও দেশীয় সংস্কৃতির সাথে মেলবন্ধন তৈরি করতে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হলো এক বিশাল লাইভ কনসার্ট ‘রিয়াদ বাংলা কনসার্ট ২০২৬’

গতকালের এই আয়োজনে প্রধান আকর্ষণ বা মূল শিল্পী হিসেবে বাংলাদেশ থেকে অংশ নেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পারভেজ খান। তার মনোমুগ্ধকর গান এবং রিয়াদের স্থানীয় শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠানটিকে এক বিশাল প্রবাসী বাংলাদেশির মিলনমেলায় পরিণত করে।

রিয়াদের পরিচিত ব্যবসায়ী ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কৃতি সন্তান ইয়াকুব আলি-র সার্বিক আয়োজনে এই কনসার্টটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সফল করতে আয়োজক হিসেবে আরও যুক্ত ছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কৃতি সন্তান মোহাম্মদ হাসানএম এইচ রুবেলমো. মিঠু এবং ওহিদুল মোল্লা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী হাজী সেলিমমনজুআইয়ুব, পাশাপাশি রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

গতকাল ৭ আগস্ট ২০২৬ ইং শুক্রবার রাতে রিয়াদের শিফা সানাইয়া এলাকার আল বাইক ইশারা প্রাঙ্গণে এই কনসার্টটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি রাত ৮টা থেকে শুরু হয়ে গভীর রাত ২টা পর্যন্ত টানা চলে। এতে রিয়াদে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রবাসীদের উৎসাহ দিয়ে প্রধান আয়োজক ইয়াকুব আলি বলেন, প্রবাসীদের বিনোদন দিতে তিনি আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের বড় আয়োজন করার পরিকল্পনা করছেন।

(সাজ্জাদ হোসেন, চিটাগাং টুডে,

সৌদি রিয়াদ প্রতিনিধি )

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে