চট্টগ্রাম    রোববার, ০৯ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

বাস চাপায় নিহত বাইকারকে উদ্ধারে দৃষ্টান্ত স্থাপন: সিএনজি চালক বাদশাকে মানবাধিকার কমিশনের সম্মাননা

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় বাস চাপা পড়ে পা হারিয়ে নিহত মোটরসাইকেল আরোহী রাসেলকে কেউ যখন হাসপাতালে নিয়ে যাচ্ছিল না, তখন জীবনের ঝুঁকি ও আর্থিক ক্ষতি উপেক্ষা করে পাশে দাঁড়ানো সেই মানবিক সিএনজি অটোরিকশা চালক আবুল হাসান বাদশাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

মানবিকতার এই অনন্য দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার পক্ষ থেকে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

রোববার বিকালে পুরস্কার প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার মো. আব্বাস আলী চৌধুরী মুন্না এবং শফিউল আজিম।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বিভীষিকাময় পরিস্থিতিতে সবাই যখন ভিডিও ধারণে ব্যস্ত ছিল, তখন অটোরিকশা চালক বাদশার নিঃস্বার্থ উদ্যোগ ও আকুল আহ্বান সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর এই মানবিক কাজ দেখে অন্যরাও যেন বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত হয়, সেই লক্ষ্যেই এ সম্মাননা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাটাখালী তক্তারপুল এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবককে উদ্ধার করে নিজের সিএনজি অটোরিকশায় তোলেন চালক বাদশা। চারপাশের পথচারীদের অনীহার মাঝেও স্থানীয় তরুণ মোহাম্মদ নেছারুল হককে সাথে নিয়ে তিনি আহত যুবককে দ্রুত হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেন।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বাস চাপায় নিহত বাইকারকে উদ্ধারে দৃষ্টান্ত স্থাপন: সিএনজি চালক বাদশাকে মানবাধিকার কমিশনের সম্মাননা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় বাস চাপা পড়ে পা হারিয়ে নিহত মোটরসাইকেল আরোহী রাসেলকে কেউ যখন হাসপাতালে নিয়ে যাচ্ছিল না, তখন জীবনের ঝুঁকি ও আর্থিক ক্ষতি উপেক্ষা করে পাশে দাঁড়ানো সেই মানবিক সিএনজি অটোরিকশা চালক আবুল হাসান বাদশাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

মানবিকতার এই অনন্য দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার পক্ষ থেকে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

রোববার বিকালে পুরস্কার প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার মো. আব্বাস আলী চৌধুরী মুন্না এবং শফিউল আজিম।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বিভীষিকাময় পরিস্থিতিতে সবাই যখন ভিডিও ধারণে ব্যস্ত ছিল, তখন অটোরিকশা চালক বাদশার নিঃস্বার্থ উদ্যোগ ও আকুল আহ্বান সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর এই মানবিক কাজ দেখে অন্যরাও যেন বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত হয়, সেই লক্ষ্যেই এ সম্মাননা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাটাখালী তক্তারপুল এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবককে উদ্ধার করে নিজের সিএনজি অটোরিকশায় তোলেন চালক বাদশা। চারপাশের পথচারীদের অনীহার মাঝেও স্থানীয় তরুণ মোহাম্মদ নেছারুল হককে সাথে নিয়ে তিনি আহত যুবককে দ্রুত হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেন।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে