রোববার, ০৪ অক্টোবর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

ধর্ম

আজ দেশে আসছেন পাকিস্তানের পীর সাবির শাহ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আজ দেশে আসছেন পাকিস্তানের পীর সাবির শাহ

আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম শীর্ষ আলেম, আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.) বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশে আসছেন।

দেশের বৃহত্তম দ্বীনি ও অরাজনৈতিক সংগঠন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত জশনে জুলুসে নেতৃত্ব দিতে তার এ সফর।

সফরকালে আগামী রোববার (২৩ আগস্ট) ঢাকায় এবং বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রামের ঐতিহাসিক জশনে জুলুসে নেতৃত্ব দেবেন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও সাহেবজাদা সৈয়্যদ আকিব আহমদ শাহ।

আয়োজক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তাদের অভ্যর্থনা জানাতে ঢাকার মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা ও সংশ্লিষ্ট খানকাহ শরিফে ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে।

পীর আল্লামা সাবির শাহ পাকিস্তানের রাজনীতিতেও সক্রিয়। তিনি পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী এবং বর্তমানে দেশটির সিনেটর। একই সঙ্গে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তবে বাংলাদেশ সফরে তার রাজনৈতিক কোনো কর্মসূচি থাকছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সফরটি মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচিকেন্দ্রিক। আল্লামা সাবির শাহ পাকিস্তানের সিরিকোট দরবার শরিফের সাজ্জাদানশীন এবং আনজুমান ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট।

দেশের বিভিন্নস্থানে আনজুমান ট্রাস্ট দুই শতাধিক আলিয়া মাদ্রাসা পরিচালনা করে। তার পিতা হজরত আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রা) ১৯৭৪ সালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে এ জশনে জুলুসের প্রবর্তন করেন

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

আজ দেশে আসছেন পাকিস্তানের পীর সাবির শাহ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে