রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পরাজিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। ফল প্রকাশের পর অভিনন্দন বার্তায় মির্জা ফখরুলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কর্নেল অলি বলেছেন, আশা করি, রাষ্ট্র ও সংবিধানের অভিভাবক হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি স্বাধীনতা, গণতন্ত্র এবং ইনসাফের সুরক্ষায় দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হবেন।
৩৫ বছরের মধ্যে প্রথমবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে বঙ্গভবনে যাচ্ছেন। ৮৮ ভোট পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন