তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে সততা ও নিষ্ঠার সঙ্গে নতুন দায়িত্ব পালন করতে পারেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, তিনি এরই মধ্যে দায়িত্ব পেয়েছেন এবং রোববার থেকে মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন।
তিনি বলেন, ‘আমি তো আসলে দায়িত্ব পেয়েছি। কাল থেকে অফিস করা আরম্ভ করবো। আমি গেলে আসলে বুঝতে পারবো যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং প্র্যাকটিক্যালি কী কী প্রবলেম আছে।’
মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রত্যাশা করে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আমার বিশ্বাস, ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে দেশবাসীকে সঙ্গে নিয়ে ভালোভাবেই কাজ করতে পারবো।’
তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে যেন কাজ করতে পারেন—এটাই তার প্রত্যাশা।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন