বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

রাজধানী

ঢাকায় আজ পবিত্র ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য জশনে জুলুছ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঢাকায় আজ পবিত্র ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য জশনে জুলুছ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকায় রোববার (২৩ আগস্ট) এক বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে এ কর্মসূচি হাতে নিয়েছে অরাজনৈতিক দ্বীনি প্রতিষ্ঠান আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা শাখা।

আয়োজক সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণ থেকে ঐতিহাসিক এই জশনে জুলুছ শুরু হবে।

জুলুসের নির্ধারিত রুট: র‌্যালিটি কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসা থেকে বের হয়ে টিক্কাপাড়া, রিং রোড, শিয়া মসজিদ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, সাতমসজিদ রোড, ধানমণ্ডি-২৭ নম্বর সড়ক, মিরপুর রোড, আসাদ গেট ও কলেজ গেট প্রদক্ষিণ করে শ্যামলী এলাকায় গিয়ে শেষ হবে।

সমাপনী ও অন্যান্য কর্মসূচি: শ্যামলী ক্লাব মাঠে জশনে জুলুছের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হবে। সেখানে পবিত্র মাহফিল, জোহরের জামাতে অংশগ্রহণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও দোয়ার আয়োজন রাখা হয়েছে।

শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নেওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকায় আজ পবিত্র ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য জশনে জুলুছ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকায় রোববার (২৩ আগস্ট) এক বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে এ কর্মসূচি হাতে নিয়েছে অরাজনৈতিক দ্বীনি প্রতিষ্ঠান আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা শাখা।

আয়োজক সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণ থেকে ঐতিহাসিক এই জশনে জুলুছ শুরু হবে।

জুলুসের নির্ধারিত রুট: র‌্যালিটি কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসা থেকে বের হয়ে টিক্কাপাড়া, রিং রোড, শিয়া মসজিদ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, সাতমসজিদ রোড, ধানমণ্ডি-২৭ নম্বর সড়ক, মিরপুর রোড, আসাদ গেট ও কলেজ গেট প্রদক্ষিণ করে শ্যামলী এলাকায় গিয়ে শেষ হবে।

সমাপনী ও অন্যান্য কর্মসূচি: শ্যামলী ক্লাব মাঠে জশনে জুলুছের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হবে। সেখানে পবিত্র মাহফিল, জোহরের জামাতে অংশগ্রহণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও দোয়ার আয়োজন রাখা হয়েছে।

শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নেওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে