রাঙ্গুনিয়া (চট্টগ্রাম):
কাপ্তাই বাঁধে পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এর ফলে সৃষ্ট তীব্র স্রোতের কারণে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ফেরি ঘাটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর উভয় পাড়ে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা পারাপারের অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রী, রোগী এবং চালকরা। জরুরি কাজে যাতায়াতকারীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
ঘাট কতৃপক্ষের তথ্য অনুযায়ী, কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে স্পিলওয়ের গেটগুলো খুলে দেওয়ায় কর্ণফুলী নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা বাধ্যতামূলক হয়েছে।
পানি কমার ওপর নির্ভর করছে পরিস্থিতি স্বাভাবিক হওয়া। পানিপ্রবাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই রুটে যান চলাচল বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নদী পারাপারের বিকল্প হিসেবে সাময়িকভাবে ছোট নৌকার ব্যবহার বাড়লেও দূরপাল্লার যানবাহন ও ভারী ট্রাফিকের ক্ষেত্রে স্থবিরতা কাটছে না।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন