সোমবার, ৩১ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

খেলা

কাভা সাফল্যের পর ভলিবল দলকে সংবর্ধনা

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কাভা সাফল্যের পর ভলিবল দলকে সংবর্ধনা
ছবি- বাংলাদেশ ভলিবল ফেডারেশন

পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ‘কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে’ রানার্সআপ হয়ে দেশের ভলিবলে নতুন আশার সঞ্চার করেছে বাংলাদেশ। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় পুরুষ ভলিবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন।

রোববার রাতে রাজধানীর পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়। দেশের ভলিবলে অবদানের জন্য অনুষ্ঠানে কয়েকজন গুণী ব্যক্তিকেও মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এমএ লতিফ শাহরিয়ার জাহেদী ও সহ-সভাপতি আহসান হাবীব লেনিন। 

জাতীয় দলের সাফল্যে অভিনন্দন জানিয়ে আমিনুল হক বলেন, ভবিষ্যতে আর্থিক সংকটের কারণে খেলোয়াড়দের পিছিয়ে পড়তে হবে না। খেলাধুলার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি ভলিবলের উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠান ও করপোরেট সংস্থাগুলোকে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহ্বান জানান।

ভলিবল ফেডারেশনের সভাপতি এমএ লতিফ শাহরিয়ার জাহেদী বলেন, আমরা যদি এভাবে এগিয়ে যেতে পারি, ইনশাল্লাহ, স্বর্ণপদক জয় খুব বেশি দূরে নয়। তার জন্য সবার সহযোগিতা দরকার।

গত ২৯ জুলাই কাভা চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ। শিরোপা হাতছাড়া হলেও টুর্নামেন্টজুড়ে বাংলাদেশের পারফরম্যান্স প্রশংসা কুড়ায়। খেলোয়াড়দের লড়াকু মানসিকতা, পরিশ্রম ও দলগত সংহতি দেশের ভলিবলে নতুন প্রত্যাশা তৈরি করেছে।

ভলিবল বাংলাদেশ ভলিবল ফেডারেশন

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

কাভা সাফল্যের পর ভলিবল দলকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ‘কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে’ রানার্সআপ হয়ে দেশের ভলিবলে নতুন আশার সঞ্চার করেছে বাংলাদেশ। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় পুরুষ ভলিবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন।

রোববার রাতে রাজধানীর পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়। দেশের ভলিবলে অবদানের জন্য অনুষ্ঠানে কয়েকজন গুণী ব্যক্তিকেও মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এমএ লতিফ শাহরিয়ার জাহেদী ও সহ-সভাপতি আহসান হাবীব লেনিন। 

জাতীয় দলের সাফল্যে অভিনন্দন জানিয়ে আমিনুল হক বলেন, ভবিষ্যতে আর্থিক সংকটের কারণে খেলোয়াড়দের পিছিয়ে পড়তে হবে না। খেলাধুলার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি ভলিবলের উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠান ও করপোরেট সংস্থাগুলোকে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহ্বান জানান।

ভলিবল ফেডারেশনের সভাপতি এমএ লতিফ শাহরিয়ার জাহেদী বলেন, আমরা যদি এভাবে এগিয়ে যেতে পারি, ইনশাল্লাহ, স্বর্ণপদক জয় খুব বেশি দূরে নয়। তার জন্য সবার সহযোগিতা দরকার।

গত ২৯ জুলাই কাভা চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ। শিরোপা হাতছাড়া হলেও টুর্নামেন্টজুড়ে বাংলাদেশের পারফরম্যান্স প্রশংসা কুড়ায়। খেলোয়াড়দের লড়াকু মানসিকতা, পরিশ্রম ও দলগত সংহতি দেশের ভলিবলে নতুন প্রত্যাশা তৈরি করেছে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে