চিটাগাং টুডে

মূল পাতা

ধর্ম

শায়খ সাইফুল আজম আল-আজহারীর উপস্থিতিতে উদ্বোধন হলো ৪ কোটি টাকায় নির্মিত মোগলের হাট কেন্দ্রীয় জামে মসজিদ

শায়খ সাইফুল আজম আল-আজহারীর উপস্থিতিতে ৪ কোটি টাকায় নির্মিত মোগলের হাট কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী মোগলের হাট কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত মসজিদটির উদ্বোধন করেন আমেরিকাপ্রবাসী দানবীর ও শিক্ষানুরাগী মুহাম্মদ আলমগীর, যিনি মসজিদটির নির্মাণ ব্যয় বহন করেন।

শুক্রবার (৩ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার শায়খ সাইফুল আজম আল-আজহারী। তিনি মসজিদকে ইবাদতের পাশাপাশি ইসলামী শিক্ষা ও সমাজ গঠনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পরে তাঁর ইমামতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শনিবার, ০৪ জুলাই ২০২৬

শায়খ সাইফুল আজম আল-আজহারীর উপস্থিতিতে উদ্বোধন হলো ৪ কোটি টাকায় নির্মিত মোগলের হাট কেন্দ্রীয় জামে মসজিদ

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

শায়খ সাইফুল আজম আল-আজহারীর উপস্থিতিতে ৪ কোটি টাকায় নির্মিত মোগলের হাট কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী মোগলের হাট কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত মসজিদটির উদ্বোধন করেন আমেরিকাপ্রবাসী দানবীর ও শিক্ষানুরাগী মুহাম্মদ আলমগীর, যিনি মসজিদটির নির্মাণ ব্যয় বহন করেন।

শুক্রবার (৩ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার শায়খ সাইফুল আজম আল-আজহারী। তিনি মসজিদকে ইবাদতের পাশাপাশি ইসলামী শিক্ষা ও সমাজ গঠনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পরে তাঁর ইমামতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে