বিদেশে মিশনে কর্মরত কর্মকর্তাদের বিষয়ে কঠোর অবস্থানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। বিদেশি মিশনগুলোর কনস্যুলারসহ সব গুরুত্বপূর্ণ পদ থেকে সঠিক দায়িত্ব পালনের বিষয়ে ঢাকা থেকে কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। বিদেশে মিশনে থেকে যে সব কর্মকর্তা পালিয়েছেন তাদের বিষয়েও যথাযথ ব্যবস্থা গ্রহন করেছেন কর্তৃপক্ষ। কিন্তু রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাকে দুর্বল করতে একটি চক্র নানা মিথ্যা ও ভূল তথ্য প্রকাশ করে বিভ্রান্ত তৈরির চেষ্টায় লিপÍ রয়েছে বলে অভিযোগ উঠেছে।
নএসআইয়ের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, পলাতক কর্মকর্তাদের মধ্যে দুজনকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে। আরও দুজনও প্রক্রিয়াধীন। দেশে বা বিদেশে যারা নানা অনিয়মের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। অনেকেই এখনও ওএসডি অথবা অভ্যন্তরীণ তদন্তাধীন। তাদের মিশন থেকে নির্ধারিত সময়ের আগেই ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে।
ওই সূত্র আরও জানিয়েছে, শিবির, এনসিপি এবং লীগের লোকজন এখন হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো বিষয় সামনে নিয়ে আসছেÑউদ্দেশ্য হলো এনএসআইকে হেয় করা। সঠিক তদন্তের মাধ্যমে অনেক ফ্যাসিস্ট সরকারী কর্মকর্তার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে রিপোর্ট দেয়ায় অনেকেই ক্ষুদ্ধ হয়েছেন। একই সাথে এনএসআইয়ের সঠিত তদন্ত রিপোর্টের কারনে অনেকের অবৈধ সুবিধা নেয়া বন্ধ হয়ে গেছে। ফলে ওই সব তদ্বিরবাজ ও নীর্তিবাজ চক্র নানা মিথ্যা প্রচারনা করছে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
জানা গেছে, গত জুলাইয়ে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে আশরাফ হোসেন নামে এনএসআইয়ের এক ফিল্ড অফিসার পালিয়েছেন। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নয়াদিল্লি মিশনের উপ-পরিচালক নাসির, কলকাতা উপ-হাইকমিশনে কর্মরত বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল হক পলাশ এবং দুবাই মিশন থেকে যুগ্ম-পরিচালক বদরুল ইসলাম বিদ্যুৎ পালিয়েছিলেন।
এর মধ্যে নয়াদিল্লির কনস্যুলার শাখার আশরাফ সপরিবারে বাংলাদেশ যাওয়ার কথা বলে নয়াদিল্লি ত্যাগ করেন। তবে তিনি দেশে ফেরেননি। পরিবারসহ গোপনে যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে এনএসআইয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে। একইভাবে নয়াদিল্লি মিশনের উপ-পরিচালক নাসিরও যুক্তরাষ্ট্রে পালিয়েছেন। যারা পালিয়ে গেছেন বা দুর্নীতি বা কোন অপরাধের সাথে সম্পৃক্ত তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহন করা হযেছে এবং তা অব্যহত রয়েছে।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন