বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

জাতীয়

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বুধবার দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, সনাতন ধর্মের মানুষরা দুর্গোৎসব যাতে সুন্দরভাবে পালন করতে পারে, সেজন্য বিএনপি সরকারের পক্ষ থেকে যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা আছে, যাতে এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের চক্রান্ত কোনো গোষ্ঠী করতে না পারে।

তিনি বলেন, আপনারা অবহিত আছেন, আওয়ামী লীগের ১৬ বছরে সনাতন ধর্মের মানুষের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে। মন্দিরে হামলা হয়েছে। এগুলো ছিল পরিকল্পনার অংশ। অর্থাৎ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে এক ধরনের বার্তা দেওয়া—আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, তাহলে সনাতন ধর্মাবলম্বীরা বেশি ক্ষতির শিকার হবে। এই মানুষগুলোকে রক্ষা করার জন্য আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় সমর্থন দিতে হবে, সহযোগিতা করতে হবে। আওয়ামী লীগ যে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল, সেটি ভারতের আশীর্বাদেই। ভারতের আশীর্বাদপুষ্ট হয়েই তারা টিকে ছিল। আর এখন আওয়ামী লীগ ও শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত করছে।

রাশেদ খাঁন বলেন, ‌‘বিএনপি সরকার নির্বাচিত হয়ে সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছে। বিএনপি সরকারের সময়ে এই প্রথম শারদীয় দুর্গোৎসব পালিত হতে যাচ্ছে। আমাদের কাছে নানান জায়গা থেকে তথ্য রয়েছে যে, এই শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আওয়ামী লীগ এক ধরনের চক্রান্ত করবে এবং ভারতকে বোঝাবে, আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এজন্য সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন হচ্ছে।’

বিডি প্রতিদিন/জেডএ 

আওয়ামী লীগ ভারত দুর্গোৎসব বিশৃঙ্খলা ষড়যন্ত্র রাশেদ খাঁন

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বুধবার দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, সনাতন ধর্মের মানুষরা দুর্গোৎসব যাতে সুন্দরভাবে পালন করতে পারে, সেজন্য বিএনপি সরকারের পক্ষ থেকে যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা আছে, যাতে এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের চক্রান্ত কোনো গোষ্ঠী করতে না পারে।

তিনি বলেন, আপনারা অবহিত আছেন, আওয়ামী লীগের ১৬ বছরে সনাতন ধর্মের মানুষের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে। মন্দিরে হামলা হয়েছে। এগুলো ছিল পরিকল্পনার অংশ। অর্থাৎ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে এক ধরনের বার্তা দেওয়া—আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, তাহলে সনাতন ধর্মাবলম্বীরা বেশি ক্ষতির শিকার হবে। এই মানুষগুলোকে রক্ষা করার জন্য আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় সমর্থন দিতে হবে, সহযোগিতা করতে হবে। আওয়ামী লীগ যে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল, সেটি ভারতের আশীর্বাদেই। ভারতের আশীর্বাদপুষ্ট হয়েই তারা টিকে ছিল। আর এখন আওয়ামী লীগ ও শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত করছে।

রাশেদ খাঁন বলেন, ‌‘বিএনপি সরকার নির্বাচিত হয়ে সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছে। বিএনপি সরকারের সময়ে এই প্রথম শারদীয় দুর্গোৎসব পালিত হতে যাচ্ছে। আমাদের কাছে নানান জায়গা থেকে তথ্য রয়েছে যে, এই শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আওয়ামী লীগ এক ধরনের চক্রান্ত করবে এবং ভারতকে বোঝাবে, আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এজন্য সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন হচ্ছে।’

বিডি প্রতিদিন/জেডএ 

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে