বিশেষ প্রতিনিধি, রাঙ্গুনিয়া:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা বাচা শাহ সড়ক (আমানউল্লাহ সড়ক) সংলগ্ন পোমরা উচ্চ বিদ্যালয়ের পাশে বৃষ্টির পানিতে পলি জমে ড্রেন ভরাট হয়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। এর ফলে জমে থাকা ময়লা পানি পথচারী ও প্রতিদিন স্কুলে-মাদ্রাসায় যাওয়া ছাত্র-ছাত্রীদের গায়ে ছিটকে পড়ে পোশাক নষ্ট হচ্ছিল এবং চলাচলে চরম দুর্ভোগের দেখা দিয়েছিল। পাশাপাশি জমে থাকা পানিতে মশার লার্ভা বংশবৃদ্ধি করে ডেঙ্গুর ঝুঁকি বাড়াচ্ছিল এবং সড়কের পিচ উঠে গিয়ে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
বিষয়টি নজরে আসার সাথে সাথেই জনদুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ সম্পাদক এবং টানা ৩ বারের শ্রেষ্ঠ মানবাধিকার পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক মাস্টার মোঃ আব্বাস আলী চৌধুরী মুন্না (বি.এ)। তিনি সম্পূর্ণ নিজ অর্থায়নে ৮০০ ফুট দীর্ঘ নালা পরিষ্কারকরণ এবং গোচরা চৌমুহনী থেকে বাবার মাজার হয়ে লোহার পুল পর্যন্ত সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নেন এবং তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেন।
উক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা মানবাধিকার কমিশনের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এম. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মাস্টার মোঃ নাজিরুল ইসলাম নাজের এবং সহ-সভাপতি কাজী মোঃ ইউসুফ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেতাগী মানবাধিকার কমিশনের সভাপতি জামাল কমান্ডার, শ্রমিক নেতা রাসেল সহ অনেকে। উপস্থিত বক্তারা মাস্টার আব্বাস আলী চৌধুরী মুন্নার এই সময়োপযোগী ও প্রশংসনীয় মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাঁর সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য যে, মাস্টার মোঃ আব্বাস আলী চৌধুরী মুন্না দীর্ঘদিন ধরেই এলাকায় বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রেখেছেন।
রাস্তা নির্মাণ ও সংস্কার: বিগত ৬ মাসে তিনি এলাকায় প্রায় ১০টি রাস্তা নির্মাণ ও সংস্কার করে দিয়েছেন।
শীতবস্ত্র বিতরণ: তীব্র শীতের সময়ে প্রায় ৫০০ থেকে ১০০০ অসচ্ছল পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছেন।
বিনামূল্যে শরবত বিতরণ: পুরো গ্রীষ্মকাল জুড়ে প্রতিদিন প্রায় ৩,০০০ তৃষ্ণার্ত মানুষের মাঝে বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণের ধারাবাহিক কর্মসূচি পরিচালনা করেছেন।
শিক্ষা সামগ্রী বিতরণ: ৭টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১,১০০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে খাতা-কলম সহ শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন।
খেলাধুলা ও মাদকবিরোধী ভূমিকা: তরুণ ও শিশুদের মাদক থেকে দূরে রাখতে নিয়মিত খেলার সামগ্রী বিতরণ এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছেন।
আর্থিক সহায়তা: অসহায় মানুষ ও বিভিন্ন শিক্ষা/ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত আর্থিক অনুদান প্রদান করে যাচ্ছেন।
নিজের এই উদ্যোগ সম্পর্কে মাস্টার মোঃ আব্বাস আলী চৌধুরী মুন্না বলেন, “আমি আমৃত্যু দেশের অসহায় ও সাধারণ মানুষের সেবা করে যেতে চাই। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও এভাবে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।” একই সাথে তিনি ডেঙ্গু প্রতিরোধে যার যার বাড়ির চারপাশ, ড্রেন ও ঝোপঝাড় পরিষ্কার রাখার জন্য সকল মানবাধিকার কর্মী ও সাধারণ নাগরিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন