মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

রাজনীতি

১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা করবে এনসিপি

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন চূড়ান্ত হয়েছে। আগামী ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবে দলটি।

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের আজ রোববারের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। দলের আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সদস্যসচিব আখতার হোসেন এমপি।

দলের মিডিয়া সেল এসব কথা জানিয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির উদ্বোধন করবেন নাহিদ ইসলাম। এতে দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।

একই দাবিতে ৩০ অক্টোবর শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালন করবে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেও কাজ করবেন দলের নেতারা। এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়োজিত থাকবেন। দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

সভায় সিদ্ধান্ত হয়, স্থানীয় সরকার নির্বাচনে আরও ১০০টি উপজেলা ও পৌরসভার প্রার্থীদের তালিকা আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুতের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য হাসনাত আবদুল্লাহ এমপি, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আবদুল্লাহ আল আমিন, আরিফ ইসলাম আদীব, সারোয়ার তুষার, নুসরাত তাবাসসুম, আলী আহসান জুনায়েদ ও সালেহ উদ্দিন সিফাত।

এনসিপি নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি কমিটি

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা করবে এনসিপি

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে