চিটাগাং টুডে

মূল পাতা

ধর্ম

“সবুজ গম্বুজ পরিবারের আয়োজনে আজ চট্টগ্রামে শায়খ সাইফুল আজম আল-আজহারীর ২য় আসহাব-এ কারবালা মাহফিল”

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
“সবুজ গম্বুজ পরিবারের আয়োজনে আজ চট্টগ্রামে শায়খ সাইফুল আজম আল-আজহারীর ২য় আসহাব-এ কারবালা মাহফিল”

সবুজ গম্বুজ পরিবারের উদ্যোগে আজ চট্টগ্রামে শায়খ সাইফুল আজম আল-আজহারীর মাহফিল

চট্টগ্রাম, ৫ জুলাই: সবুজ গম্বুজ পরিবারের উদ্যোগে আজ (রবিবার) চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় আসহাব-এ কারবালা মাহফিল। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ শায়খ সাইফুল আজম আল-আজহারী।

মাহফিলটি বাদে মাগরিব অনুষ্ঠিত হবে হাশেম সওদাগর জামে মসজিদে, বারিক বিল্ডিং মোড় সংলগ্ন, আজিজ পেট্রোল পাম্পের পাশে, চট্টগ্রামে।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শায়খ সাইফুল আজম আল-আজহারী—সভাপতি, নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স এবং খতীব, রহমাতুল্লিল আল-আমিন জামে মসজিদ, স্ট্যামফোর্ড, যুক্তরাষ্ট্র।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ হাসান রেজা আল-কাদেরী, অধ্যক্ষ, উরকিরচর মুহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসা এবং শাহজাদা সৈয়দ মাসুম কামাল আজহারী, নায়েবে সাজ্জাদাশীন, দরবারে কামালিয়া ও খতীব, হাশেম সওদাগর জামে মসজিদ, চট্টগ্রাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলহাজ নুরুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক, ফোরজুয়েল স্টিভেডোরিং সিন্ডিকেট লিমিটেড। তাঁর সার্বিক ব্যবস্থাপনায় মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কারবালার শিক্ষা, আহলে বায়েতের মহব্বত, আসহাবে কেরামের আদর্শ, ইসলামী ঐক্য ও সুন্নিয়তের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। মাহফিলকে কেন্দ্র করে চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সবুজ গম্বুজ পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে উপস্থিত থেকে মাহফিলকে সফল ও সার্থক করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

রোববার, ০৫ জুলাই ২০২৬

“সবুজ গম্বুজ পরিবারের আয়োজনে আজ চট্টগ্রামে শায়খ সাইফুল আজম আল-আজহারীর ২য় আসহাব-এ কারবালা মাহফিল”

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সবুজ গম্বুজ পরিবারের উদ্যোগে আজ চট্টগ্রামে শায়খ সাইফুল আজম আল-আজহারীর মাহফিল

চট্টগ্রাম, ৫ জুলাই: সবুজ গম্বুজ পরিবারের উদ্যোগে আজ (রবিবার) চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় আসহাব-এ কারবালা মাহফিল। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ শায়খ সাইফুল আজম আল-আজহারী।

মাহফিলটি বাদে মাগরিব অনুষ্ঠিত হবে হাশেম সওদাগর জামে মসজিদে, বারিক বিল্ডিং মোড় সংলগ্ন, আজিজ পেট্রোল পাম্পের পাশে, চট্টগ্রামে।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শায়খ সাইফুল আজম আল-আজহারী—সভাপতি, নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স এবং খতীব, রহমাতুল্লিল আল-আমিন জামে মসজিদ, স্ট্যামফোর্ড, যুক্তরাষ্ট্র।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ হাসান রেজা আল-কাদেরী, অধ্যক্ষ, উরকিরচর মুহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসা এবং শাহজাদা সৈয়দ মাসুম কামাল আজহারী, নায়েবে সাজ্জাদাশীন, দরবারে কামালিয়া ও খতীব, হাশেম সওদাগর জামে মসজিদ, চট্টগ্রাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলহাজ নুরুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক, ফোরজুয়েল স্টিভেডোরিং সিন্ডিকেট লিমিটেড। তাঁর সার্বিক ব্যবস্থাপনায় মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কারবালার শিক্ষা, আহলে বায়েতের মহব্বত, আসহাবে কেরামের আদর্শ, ইসলামী ঐক্য ও সুন্নিয়তের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। মাহফিলকে কেন্দ্র করে চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সবুজ গম্বুজ পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে উপস্থিত থেকে মাহফিলকে সফল ও সার্থক করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে