বুধবার, ২১ অক্টোবর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

বিনোদন

দ্বিতীয় মেয়ের নাম ও ছবি প্রকাশ করলেন দীপিকা-রণবীর

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দ্বিতীয় মেয়ের নাম ও ছবি প্রকাশ করলেন দীপিকা-রণবীর

দশমীর পবিত্র আমেজে ভক্তদের শুভ বিজয়ার উপহার দিলেন বলিউড তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। উদযাপনের আনন্দ দ্বিগুণ করে দিয়ে নিজেদের দ্বিতীয় কন্যাসন্তানের মুখ ও সুন্দর নাম প্রকাশ্যে আনলেন এই তারকা জুটি। 

নতুন অতিথির নাম তারা রেখেছেন ‌‘দেবী পাডুকোন সিং’। এক আবেগঘন পরিবারিক ছবির মাধ্যমে নতুন সদস্যকে বিশ্বজুড়ে থাকা ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে দীপিকা একটি হৃদয়স্পর্শী ক্যাপশনে লেখেন, ‘ভালোবাসা ও প্রাচুর্যে ভরপুর... দেবী পাডুকোন সিং।’ ছবিতে গোটা পরিবারকেই ঐতিহ্যবাহী সোনালি রঙের পোশাকে সেজে থাকতে দেখা যায়। বাবা রণবীর সিং তাদের প্রথম কন্যা দুয়াকে কোলে নিয়ে আছেন এবং দুয়া আদরে ভরিয়ে দিচ্ছে বোন দেবীকে। অন্যদিকে, দীপিকা পরম মমতায় দেবী পাডুকোন সিংকে আগলে রেখেছেন নিজের কোলে। পরিবারের এমন ভালোবাসাপূর্ণ ও মিষ্টি মুহূর্ত মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। 

ছবিটিতে শর্বরী, ম্রুণাল ঠাকুর, ভূমি পেডনেকরসহ একাধিক বলিউড তারকা ও সংগীতশিল্পী শুভেচ্ছা জানান।

গত ১৯ সেপ্টেম্বর জন্ম নেয় দীপিকা ও রণবীরের দ্বিতীয় সন্তান দেবী। এর আগে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের প্রথম কন্যাসন্তান ‘দুয়া’র আগমন ঘটেছিল। ২০১৩ সালে ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম লীলা’ সিনেমার শুটিং সেটে শুরু হওয়া এই জুটির প্রেম ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে এক রাজকীয় বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল। কঙ্কণি ও সিন্ধি উভয় রীতিতে হওয়া সেই রূপকথার বিয়ের পর এবার তাদের সংসার চারজনে পরিপূর্ণ রূপ পেল। 

বিজয়া দশমীর এই বিশেষ দিনে দুই মেয়ে দুয়া ও দেবীকে নিয়ে তারকা জুটির আনন্দ ছড়িয়ে পড়েছে লক্ষ কোটি ভক্তদের হৃদয়েও।

সূত্র: এনডিটিভি

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

দ্বিতীয় মেয়ের নাম ও ছবি প্রকাশ করলেন দীপিকা-রণবীর

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে