জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ঐতিহাসিক কারবালার মহান শিক্ষা, নৈতিক নেতৃত্ব এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে এক ব্যতিক্রমধর্মী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘প্রজ্ঞাপথ সোসাইটি’র আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ অংশ নেন।
সেমিনারে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দিন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট গবেষক ও আলেম শায়খ মুহাম্মদ সাইফুল আজম বাবর আল-আজহারি। তিনি কারবালার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সমকালীন সমাজে এর প্রাসঙ্গিকতা বিশদভাবে তুলে ধরেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ওয়ায়েজ ও ইসলামি চিন্তাবিদ মুফতি ড. সাইয়েদ মোহাম্মদ আনায়েতুল্লাহ আব্বাসী। এছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শায়েখ মুফতি সাইফুল ইসলাম বারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল্লাহ।
নৈতিক নেতৃত্ব ও সমকালীন প্রাসঙ্গিকতা
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রজ্ঞাপথ সোসাইটির কনভেনার জি. এম. এস. আহমাদ রেজা। তিনি তাঁর বক্তব্যে বলেন:
"কারবালার শিক্ষা কেবল একটি ঐতিহাসিক ট্র্যাজেডি নয়, বরং এটি আমাদের নৈতিক নেতৃত্ব, সামাজিক ন্যায়বিচার এবং একটি আদর্শ রাষ্ট্র গঠনে সমকালীন যুগেও সমানভাবে প্রাসঙ্গিক ও দিকনির্দেশক।"
বর্ণাঢ্য আয়োজন ও সঞ্চালনা
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাফেজ রহমত উল্লাহ মাক্কীর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সেমিনারের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী কুফিয়া (উত্তরীয়) পরিয়ে এবং সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
পুরো অনুষ্ঠানটি যৌথ ও সাবলীলভাবে সঞ্চালনা করেন মোহাম্মদ মঈন উদ্দিন চিশতি এবং জি. এম. এস. আহমাদ রেজা।
বক্তারা তাঁদের আলোচনায় জাবালিমুক্ত সমাজ গঠন, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন মনোভাব এবং তরুণ প্রজন্মকে কারবালার প্রকৃত চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গড়ার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেমিনারটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন