চিটাগাং টুডে

মূল পাতা

ধর্ম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শায়খ সাইফুল আজম আল-আজহারীর সেমিনার ২২ জুলাই

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে শুরু করে সিলেট জেলা শিল্পকলা একাডেমি, ঢাকার মনোমুগ্ধকর আল মোস্তফা জামে মসজিদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গনে জ্ঞান, প্রজ্ঞা ও নবীপ্রেমের বাণী পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় এবার বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিয় শায়খ সাইফুল আজম আল-আজহারী-এর বিশেষ সেমিনার।

আগামী ২২ জুলাই ২০২৬ (বুধবার) বিকাল ৩:০০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে “Knowledge and Wisdom: Intellectual Humility and The Alchemy of the Heart” শীর্ষক এই ব্যতিক্রমধর্মী সেমিনার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

সেমিনারের আয়োজন করেছে ফানাফিল্লাহ’র দরবার (Fanahfilla’r Darbar)। সহযোগিতায় রয়েছে Madani Hospital Ltd. ও Righteous International School, Dhaka। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সবুজ গম্বুজ (Sabuj Gombuj)।

জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি, বুদ্ধিবৃত্তিক বিনয় এবং রাসূলুল্লাহ ﷺ-এর মহব্বতকে কেন্দ্র করে আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জ্ঞানপিপাসু মানুষকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করা হচ্ছে, এই আয়োজন নবীপ্রেম, জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ বিকাশে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, ইনশাআল্লাহ।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শায়খ সাইফুল আজম আল-আজহারীর সেমিনার ২২ জুলাই

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে শুরু করে সিলেট জেলা শিল্পকলা একাডেমি, ঢাকার মনোমুগ্ধকর আল মোস্তফা জামে মসজিদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গনে জ্ঞান, প্রজ্ঞা ও নবীপ্রেমের বাণী পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় এবার বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিয় শায়খ সাইফুল আজম আল-আজহারী-এর বিশেষ সেমিনার।

আগামী ২২ জুলাই ২০২৬ (বুধবার) বিকাল ৩:০০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে “Knowledge and Wisdom: Intellectual Humility and The Alchemy of the Heart” শীর্ষক এই ব্যতিক্রমধর্মী সেমিনার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

সেমিনারের আয়োজন করেছে ফানাফিল্লাহ’র দরবার (Fanahfilla’r Darbar)। সহযোগিতায় রয়েছে Madani Hospital Ltd. ও Righteous International School, Dhaka। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সবুজ গম্বুজ (Sabuj Gombuj)।

জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি, বুদ্ধিবৃত্তিক বিনয় এবং রাসূলুল্লাহ ﷺ-এর মহব্বতকে কেন্দ্র করে আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জ্ঞানপিপাসু মানুষকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করা হচ্ছে, এই আয়োজন নবীপ্রেম, জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ বিকাশে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, ইনশাআল্লাহ।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে