চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

আনোয়ারায় ছেলের ছুরিকাঘাতে মা-বাবার নির্মম মৃত্যু, ঘাতক ছেলে আটক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আনোয়ারায় ছেলের ছুরিকাঘাতে মা-বাবার নির্মম মৃত্যু, ঘাতক ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক নৃশংসতার এক চরম রূপ দেখা গেছে। উপজেলার হাইলধর ইউনিয়নে ছেলের উপর্যুপরি ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছেন এক দম্পতি। আজ শনিবার (২৫ জুলাই) বেলা আড়াইটার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকায় এই ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা হলেন— স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তাঁর স্ত্রী কল্পনা দাশ (৫৫)। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক ছেলে রমি দাশ গুপ্তকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পারিবারিক কোনো বিষয় নিয়ে বাবা-মার সাথে ছেলে রমি দাশ গুপ্তের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রমি উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে তাঁর বাবা ও মাকে এলোপাতাড়ি আঘাত করেন। ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, "ছেলের ছুরিকাঘাতে মা-বাবা খুন হওয়ার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করেছে। তবে তাকে এখনও বিস্তারিত জিজ্ঞাসাবাদের সুযোগ হয়নি।"

তিনি আরও জানান, ঠিক কী কারণে বা কোন বিরোধের জেরে ছেলে এই চরম সিদ্ধান্ত নিয়েছে, তা রমি দাশ গুপ্তকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা সম্ভব হবে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শনিবার, ২৫ জুলাই ২০২৬

আনোয়ারায় ছেলের ছুরিকাঘাতে মা-বাবার নির্মম মৃত্যু, ঘাতক ছেলে আটক

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক নৃশংসতার এক চরম রূপ দেখা গেছে। উপজেলার হাইলধর ইউনিয়নে ছেলের উপর্যুপরি ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছেন এক দম্পতি। আজ শনিবার (২৫ জুলাই) বেলা আড়াইটার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকায় এই ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা হলেন— স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তাঁর স্ত্রী কল্পনা দাশ (৫৫)। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক ছেলে রমি দাশ গুপ্তকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পারিবারিক কোনো বিষয় নিয়ে বাবা-মার সাথে ছেলে রমি দাশ গুপ্তের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রমি উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে তাঁর বাবা ও মাকে এলোপাতাড়ি আঘাত করেন। ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, "ছেলের ছুরিকাঘাতে মা-বাবা খুন হওয়ার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করেছে। তবে তাকে এখনও বিস্তারিত জিজ্ঞাসাবাদের সুযোগ হয়নি।"

তিনি আরও জানান, ঠিক কী কারণে বা কোন বিরোধের জেরে ছেলে এই চরম সিদ্ধান্ত নিয়েছে, তা রমি দাশ গুপ্তকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা সম্ভব হবে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে