চিটাগাং টুডে

মূল পাতা

সোশ্যাল মিডিয়া

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ

ভুয়া প্রোফাইল ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি কনটেন্টের যুগে ব্যবহারকারীদের আরও নিরাপদ অভিজ্ঞতা দিতে নতুন উদ্যোগ নিয়েছে ফেসবুক। এখন থেকে কোনো প্রকার টাকা খরচ করা ছাড়াই অ্যাকাউন্ট ভেরিফাই করার নতুন সুবিধা যুক্ত হচ্ছে প্ল্যাটফর্মটিতে।

ফেসবুকের অভিভাবক প্রতিষ্ঠান ‘মেটা’ জানিয়েছে, ‘ফেসবুক ভেরিফায়েড’ নামের এই ব্লু ব্যাজ পেতে ব্যবহারকারীকে সেলফি ভিডিও যাচাই সম্পন্ন করতে হবে।

ফেসবুকের মতে, এআই প্রযুক্তির উন্নতির কারণে এখন আগের তুলনায় সহজেই তৈরি করা যাচ্ছে কৃত্রিম ছবি, ভুয়া প্রোফাইল ও কথোপকথন। ফলে কোনো অ্যাকাউন্টের অপর পাশে সত্যিকারের মানুষ আছেন কিনা, তা শনাক্ত করার প্রয়োজনীয়তা বেড়েছে।

নতুন ভেরিফায়েড ব্যাজটি বিনামূল্যে দেওয়া হবে এবং এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে।

কীভাবে কাজ করবে এই সুবিধা?

ফেসবুক ভেরিফায়েডের জন্য ব্যবহারকারীকে একটি সহজ সেলফি-ভিত্তিক যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এতে একটি ছোট ভিডিও সেলফি রেকর্ড করতে হবে। এরপর মেটা সেই ভিডিওটি অ্যাকাউন্টে থাকা বিদ্যমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে।

পুরো প্রক্রিয়াটি সাধারণত কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছে মেটা।

কারা পাবেন ভেরিফায়েড ব্যাজ?

এই ফিচার ব্যবহার করতে হলে ব্যবহারকারীর বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। পাশাপাশি তাদের অ্যাকাউন্টকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে।

বিশেষ করে প্রতারণা, জালিয়াতি বা সন্দেহজনক কার্যকলাপের বিরুদ্ধে থাকা নিয়মগুলো অনুসরণ করতে হবে। কোনো অ্যাকাউন্টে ভুয়া বা অবিশ্বস্ত আচরণের প্রমাণ থাকলে তা ভেরিফিকেশনের জন্য অযোগ্য হতে পারে।

তবে বর্তমানে এই সুবিধা ফেসবুক পেজ বা প্রফেশনাল মোড অ্যাকাউন্টের জন্য চালু করা হয়নি।

ফেসবুক জানিয়েছে, শুরুতে নির্বাচিত কয়েকটি দেশে এই সুবিধা চালু হবে। ভবিষ্যতে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশেও ফিচারটি সম্প্রসারণ করা হবে। তবে কোন কোন দেশে প্রথমে চালু হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি মেটা।

ব্যাজ কোথায় দেখা যাবে?

ভেরিফিকেশন সম্পন্ন হলে ব্যবহারকারীর প্রোফাইলে ভেরিফায়েড ব্যাজ দেখা যাবে। শুরুতে এই ব্যাজ পাওয়া যাবে ফেসবুক প্রোফাইলে, মার্কেটপ্লেসে, বিভিন্ন গ্রুপ ও ফেসবুক ডেটিংয়ে।

পরবর্তী সময়ে নিউজ ফিডেও এই ব্যাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

কেন এই ভেরিফায়েড ব্যাজ?

মেটা বলছে, এআইয়ের মাধ্যমে এখন খুব সহজেই ভুয়া ছবি, ভুয়া পরিচয় ও প্রোফাইল তৈরি করা যাচ্ছে। এসব ব্যবহার করে প্রতারণা, জালিয়াতি এবং ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে।

নতুন ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজের অর্থ হলো, সংশ্লিষ্ট প্রোফাইলটি একজন বাস্তব ব্যক্তির সঙ্গে যুক্ত এবং ওই ব্যক্তি সেলফি যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

তবে ফেসবুক স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো ব্যক্তির চরিত্র বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না। এটি শুধু পরিচয় যাচাইয়ের প্রমাণ।

তাই অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সব সময় সতর্ক থাকা প্রয়োজন।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শনিবার, ২৫ জুলাই ২০২৬

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে