চিটাগাং টুডে

মূল পাতা

বিনোদন

পাঁচ বছর পর ধারাবাহিকে ফিরছেন তটিনী, নাটকের নাম ‘ফিরে আসার গল্প’

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পাঁচ বছর পর ধারাবাহিকে ফিরছেন তটিনী, নাটকের নাম ‘ফিরে আসার গল্প’
ছবি- সংগৃহীত

ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। দীর্ঘ পাঁচ বছর পর আবারও নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাটকের নাম ‘ফিরে আসার গল্প’। তারকাভরা এই নাটকটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

নাটকটিতে নাম ভূমিকায় অর্থাৎ ‘নূরজাহান’ চরিত্রে দেখা যাবে তটিনীকে। দীর্ঘ বিরতি কাটিয়ে ধারাবাহিকে ফেরা এবং নিজের চরিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। নির্মাতা সূত্রে জানা গেছে, পারিবারিক ও সামাজিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই ধারাবাহিকটি, যেখানে তটিনীর চরিত্রটি বেশ জোরালো ও দর্শকনন্দিত হবে।

‘ফিরে আসার গল্প’ নাটকে তটিনীর পাশাপাশি আরও অভিনয় করছেন দেশের একঝাঁক তারকা শিল্পী। অভিনয়শিল্পীদের তালিকায় আছেন খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, ফাইজুল ইয়ামিন, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

তারকা বহুল এই ধারাবাহিকটি খুব শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

রোববার, ২৬ জুলাই ২০২৬

পাঁচ বছর পর ধারাবাহিকে ফিরছেন তটিনী, নাটকের নাম ‘ফিরে আসার গল্প’

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। দীর্ঘ পাঁচ বছর পর আবারও নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাটকের নাম ‘ফিরে আসার গল্প’। তারকাভরা এই নাটকটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

নাটকটিতে নাম ভূমিকায় অর্থাৎ ‘নূরজাহান’ চরিত্রে দেখা যাবে তটিনীকে। দীর্ঘ বিরতি কাটিয়ে ধারাবাহিকে ফেরা এবং নিজের চরিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। নির্মাতা সূত্রে জানা গেছে, পারিবারিক ও সামাজিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই ধারাবাহিকটি, যেখানে তটিনীর চরিত্রটি বেশ জোরালো ও দর্শকনন্দিত হবে।

‘ফিরে আসার গল্প’ নাটকে তটিনীর পাশাপাশি আরও অভিনয় করছেন দেশের একঝাঁক তারকা শিল্পী। অভিনয়শিল্পীদের তালিকায় আছেন খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, ফাইজুল ইয়ামিন, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

তারকা বহুল এই ধারাবাহিকটি খুব শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে জানা গেছে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে