কক্সবাজারের চকরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আবাসিক হোটেল থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহর চিরিঙ্গা বাণিজ্যিক কেন্দ্রের সিটি সেন্টারের আবাসিক হোটেল সিটি পার্কে এই অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়।
গ্রেপ্তার ইয়াবা কারবারির নাম মুহাম্মদ আরিফ (২৮)। সে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মইন্যার ঝুমের (আবদুর রহমানের বাড়ি) পশ্চিম সিকদার পাড়ার মৃত নূর মোহাম্মদের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডল জানান- গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গার সিটি সেন্টারের চতুর্থ তলায় অবস্থিত আবাসিক হোটেল সিটি পার্কের ৪২৫ নম্বর কক্ষে অভিযান চালানো হয়।
এ সময় কক্ষের ভেতর অবস্থান করা মাদক কারবারি আরিফের কাছে থাকা একটি কালো রংয়ের ট্রাভেলস ব্যাগ জব্দ করা হয়। এর পর উপস্থিত লোকজনের উপস্থিতিতে ব্যাগ খুলে ভেতর বিশেষ কায়দায় লুকানো রেকসিনের উপর স্কচটেপ দ্বারা মোড়ানো ১৪টি নীল রংয়ের জীপারযুক্ত পলি প্যাকেট তার (আরিফ) দেখানো মতে পাওয়া যায়। এসব প্যাকেটের প্রতিটিতে ২০০ পিস করে মোট ২৮০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ছিল।
এছাড়াও একটি এন্ড্রয়েড মোবাইলও জব্দ করা হয় তার কাছ থেকে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন