সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের আজমান ইরানি মার্কেট কর্তৃক আয়োজিত অত্যন্ত আকর্ষণীয় ‘ওয়ানডে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রবাসের ব্যস্ততার মাঝে খেলাধুলাকে টিকিয়ে রাখা এবং প্রবাসীদের মাঝে সম্প্রীতি বাড়াতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের সভাপতি ও গাউছিয়া কমিটি দুবাই আল নাখিল শাখার সভাপতি হাজী মোহাম্মদ ওসমান গনি।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন দুবাই আল আবির শাখা বিএনপির সাধারণ সম্পাদক এবং প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ তালুকদার।
আজমান ইরানি মার্কেট ও আল ওয়াহা শপিং সেন্টারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেকান্দর অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করবেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—
টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এস এম আবদুল মাবুদ ও মোহাম্মদ শফিউল আলম।
আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আয়োজকদের আশা, এই টুর্নামেন্টটি প্রবাসীদের মাঝে এক আনন্দের আবহ তৈরি করবে এবং খেলাধুলার মাধ্যমে সকলের মেলবন্ধন আরও সুদৃঢ় হবে। টুর্নামেন্টের সকল ম্যাচ সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকবৃন্দ।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন