সৌদি আরবের রিয়াদে হৃদরোগে আক্রান্ত হয়ে (স্ট্রোক করে) মোহাম্মদ নেজাম উদ্দিন (৪২) নামে এক প্রবাসী মারা গেছেন। তিনি চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলার ৭ নম্বর পোমরা ইউনিয়নের দক্ষিণ পোমরা কাজী পাড়া এলাকার বাসিন্দা।
গত বৃহস্পতিবার বিকেলে রিয়াদের নিজ কর্মস্থলে হঠাৎ স্ট্রোক করলে তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের আকস্মিক মৃত্যুর খবরে তার পরিবার ও দক্ষিণ পোমরা কাজী পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন