রিয়াদ প্রতিনিধি: আন্জুমানে খোদ্দামুল মোসলেমিন সৌদি আরব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ এশা রাজধানী রিয়াদের বাথাস্ত ডিমোরা হোটেল অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এক আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এবং নাছের হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ শাখাওয়াত হোসেন এবং চমৎকার নাতে মোস্তফা পরিবেশন করেন সাজ্জাদ হোসেন ফাহিম রেজা।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা নূরুল আলম নঈমী। প্রধান বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন সংগঠনের উপদেষ্টা খাজা মঈন উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও কবি আনোয়ার শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী রিয়াদের মুবাল্লিগ সৈয়দ আব্দুল হালিম এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কামাল মুজাহেদী।
মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল তাৎক্ষণিক ইসলামিক প্রশ্ন ও উত্তর পর্ব। এতে সঠিক উত্তর দিয়ে বিজয়ী হওয়া তিনজনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
পরিশেষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শানে দরুদ ও সালাম পেশের মাধ্যমে মিলাদ ও কিয়াম করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন