বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

ধর্ম

নিউইয়র্কে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ‘২য় আন্তর্জাতিক ইসলামিক কনভেনশন ও মিলাদ উদযাপন ২০২৬’

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আলবানিতে অবস্থিত এম্পায়ার স্টেট প্লাজা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্সের দ্বিতীয় আন্তর্জাতিক ইসলামি সম্মেলন। দিনব্যাপী এ আয়োজন ছিল ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে প্রাণবন্ত ও উৎসবমুখর। রবিউল আউয়াল মাসে এবারের আয়োজন হওয়ায় সম্মেলনের সঙ্গে মাওলিদ উদযাপন যুক্ত হওয়ায় এতে ভিন্ন মাত্রা যোগ হয়।

শনিবার (২২ আগস্ট) দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পবিত্র কুরআনুল কারিমের তিলাওয়াত, হামদ, নাত শরিফ পরিবেশন এবং ইসলামি স্কলারদের আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, জীবন ও দর্শন নিয়ে বিশেষ আলোচনা করেন আমন্ত্রিত ইসলামি স্কলাররা।

সম্মেলনে শাইখ ইয়াসির ফাহমি, ইয়াহইয়া আল-নিনোউই, ক্বারি ইউসুফ আজহারী, সৈয়দ সারওয়ার চিশতিসহ বিশ্বের বিভিন্ন দেশের ওলামায়ে কেরাম অংশ নেন। বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের নারী-পুরুষের পাশাপাশি শিশু এবং নতুন প্রজন্মের তরুণ-তরুণীরাও ব্যাপক আগ্রহ ও উৎসাহ নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজনে দ্বীনি আলোচনা, পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ ও নাত শরিফের মাধ্যমে সম্মেলনস্থলে একটি ধর্মীয় আবহ তৈরি হয়। অংশগ্রহণকারীরা এসব আয়োজন উপভোগ করার পাশাপাশি ইসলামি জ্ঞান ও নবীপ্রেমের নানা বিষয় সম্পর্কে জানার সুযোগ পান।

সম্মেলনস্থলে বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও বিক্রেতা অংশ নেন। বড় হল এলাকায় শিশুদের জন্যও ছিল আনন্দঘন পরিবেশ। নারীদের বসা, বিশ্রাম ও খাবারের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়। সব মিলিয়ে আয়োজনটি ছিল যুগোপযোগী, ব্যতিক্রমধর্মী ও সুশৃঙ্খল।

নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্সের প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক ইসলামি স্কলার শাইখ মুহাম্মদ সাইফুল আজম আজহারীর তত্ত্বাবধান ও সার্বিক দিকনির্দেশনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের মতে, সম্মেলনটি যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে। একই সঙ্গে নবীপ্রেমে উদ্বুদ্ধ হওয়া এবং দ্বীনের প্রতি আরও আন্তরিক হওয়ার জন্য এ আয়োজন অনুপ্রেরণা জুগিয়েছে বলেও জানান তারা।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ‘২য় আন্তর্জাতিক ইসলামিক কনভেনশন ও মিলাদ উদযাপন ২০২৬’

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে