রোববার, ৩০ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

চতুর্থ দফায় ৩ ফুট খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চতুর্থ দফায় ৩ ফুট খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে এবার ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ের গেট। রবিবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে চতুর্থ দফায় ৩ ফুট করে জলকপাট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যস্থাপক মাহমুদ হাসান।

বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক বলেন, ১৬টি স্পিলওয়ের গেট মোট ৩ ফুট করে খোলা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। বর্তমানে কাপ্তাই লেকের পানির স্তর ১০৬ দশমিক ২২ ফুট রয়েছে। পানির স্তর আর বাড়ছে না, স্থিতিশীল রয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত ৮টা ২০ মিনিটে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট প্রথমে ছয় ইঞ্চি খোলা হয় এবং রাত সাড়ে ১০টার দিকে তা আরও এক ফুট বাড়ানো হয়। এরপর রোববার সকাল ৬টা ৪৫ মিনিটে গেটগুলো আরও এক ফুট বাড়িয়ে দুই ফুট এবং সবশেষ সকাল ১০টায় আরও এক ফুট বাড়িয়ে তিন ফুট পর্যন্ত খোলা হয়। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির পাঁচটি ইউনিট থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

রোববার, ৩০ আগস্ট ২০২৬

চতুর্থ দফায় ৩ ফুট খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে এবার ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ের গেট। রবিবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে চতুর্থ দফায় ৩ ফুট করে জলকপাট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যস্থাপক মাহমুদ হাসান।

বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক বলেন, ১৬টি স্পিলওয়ের গেট মোট ৩ ফুট করে খোলা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। বর্তমানে কাপ্তাই লেকের পানির স্তর ১০৬ দশমিক ২২ ফুট রয়েছে। পানির স্তর আর বাড়ছে না, স্থিতিশীল রয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত ৮টা ২০ মিনিটে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট প্রথমে ছয় ইঞ্চি খোলা হয় এবং রাত সাড়ে ১০টার দিকে তা আরও এক ফুট বাড়ানো হয়। এরপর রোববার সকাল ৬টা ৪৫ মিনিটে গেটগুলো আরও এক ফুট বাড়িয়ে দুই ফুট এবং সবশেষ সকাল ১০টায় আরও এক ফুট বাড়িয়ে তিন ফুট পর্যন্ত খোলা হয়। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির পাঁচটি ইউনিট থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে