রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

আন্তর্জাতিক

আজমানের আল বোসতান এলাকায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, হতাহত নেই

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আজমানের আল বোসতান এলাকায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, হতাহত নেই

সংযুক্ত আরব আমিরাত:

সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরের আল বোসতান এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে হঠাৎ করেই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়। খবর পাওয়া মাত্রই আজমান সিভিল ডিফেন্সের জরুরি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল বাহিনীর তৎপরতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

প্রাথমিক তথ্যানুযায়ী, অগ্নিকাণ্ডে ভবনের ভেতরের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভবনের নিচে বা আশেপাশের এলাকায় পার্কিং করা থাকা কিছু গাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আজমানের আল বোসতান এলাকায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, হতাহত নেই

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সংযুক্ত আরব আমিরাত:

সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরের আল বোসতান এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে হঠাৎ করেই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়। খবর পাওয়া মাত্রই আজমান সিভিল ডিফেন্সের জরুরি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল বাহিনীর তৎপরতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

প্রাথমিক তথ্যানুযায়ী, অগ্নিকাণ্ডে ভবনের ভেতরের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভবনের নিচে বা আশেপাশের এলাকায় পার্কিং করা থাকা কিছু গাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে