রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

রাঙ্গুনিয়ায় অটোরিক্সা থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাঙ্গুনিয়ায় অটোরিক্সা থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া:

রাঙ্গুনিয়ায় বাবা-মায়ের সাথে বেড়াতে গিয়ে অটোরিক্সা থেকে পড়ে মো. রাহাত (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে রাঙ্গুনিয়া উপজেলা সদরের জাকির হোসেন সড়কের মদিনা টাওয়ার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রাহাত উপজেলার মরিয়মনগর সৈয়দবাড়ির প্রবাসী মো. রুবেলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রাহাতকে নিয়ে তার বাবা-মা বেড়ানো শেষে একটি ব্যাটারিচালিত অটোরিক্সায় করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রাঙ্গুনিয়া উপজেলা সদরের জাকির হোসেন সড়কের মদিনা টাওয়ারের কাছাকাছি পৌঁছালে চলন্ত অটোরিক্সা থেকে হঠাৎ মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় শিশুটি।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চলন্ত অটোরিক্সায় শিশুদের যাতায়াতের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এই আকস্মিক দুর্ঘটনায় শিশুটির পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় অটোরিক্সা থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া:

রাঙ্গুনিয়ায় বাবা-মায়ের সাথে বেড়াতে গিয়ে অটোরিক্সা থেকে পড়ে মো. রাহাত (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে রাঙ্গুনিয়া উপজেলা সদরের জাকির হোসেন সড়কের মদিনা টাওয়ার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রাহাত উপজেলার মরিয়মনগর সৈয়দবাড়ির প্রবাসী মো. রুবেলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রাহাতকে নিয়ে তার বাবা-মা বেড়ানো শেষে একটি ব্যাটারিচালিত অটোরিক্সায় করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রাঙ্গুনিয়া উপজেলা সদরের জাকির হোসেন সড়কের মদিনা টাওয়ারের কাছাকাছি পৌঁছালে চলন্ত অটোরিক্সা থেকে হঠাৎ মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় শিশুটি।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চলন্ত অটোরিক্সায় শিশুদের যাতায়াতের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এই আকস্মিক দুর্ঘটনায় শিশুটির পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে