বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

নির্বাচন

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন

পাঁচ ধাপের ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পাঁচ ধাপের ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপে করবে নির্বাচন কমিশন; প্রথম ধাপে ভোট হবে ২১ জানুয়ারি। রাজধানীর আগারগাঁওয়ে গতকাল সোমবার সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি কমিশন এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তিনি বলেন, সাড়ে চার হাজার ইউপির মধ্যে ৫ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল নির্বাচন হবে, চতুর্থ ধাপের ভোটের তারি ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে নির্বাচন হবে। খবর বিডিনিউজের।

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে সনীয় সরকার নির্বাচন শুরু হবে। প্রথম ধাপ : ২১ জানুয়ারি ২০২৭ (৮০টি উপজেলার ৮১৫ ইউপি), দ্বিতীয় ধাপ : ৪ ফেব্রুয়ারি ২০২৭, তৃতীয় ধাপ : ২৯ এপ্রিল ২০২৭, চতুর্থ ধাপ : ১৩ মে ২০২৭, পঞ্চম ধাপ : ২৭ মে, ২০২৭।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এর আগে বলেছিলেন, তফসিল আমরা ঘোষণা করব না। তফসিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা স্লটগুলো বলে দেব যে, কোন কোন স্লটে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।

ইসির যত সিদ্ধান্ত : ১৩ তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ইউপি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত তুলে ধরেন। তিনি বলেন, সাড়ে চার হাজারের মধ্যে আনুমানিক চার হাজার তিনশর মত নির্বাচন উপযোগী রয়েছে, সেগুলো ২৭ মের মধ্যে শেষ করা হবে। ইসি ভোটের তারিখ দিয়েছে; আর জেলা নির্বাচন কর্মকর্তারা ছয় সপ্তাহ বা যখন যে নির্বাচন হবে ৩৮–৪২ দিন আগে তফসিল ঘোষণা করবেন। এ পাঁচটি দিনে ভোট হবে, সব নির্বাচনই বৃহস্পতিবারে পড়েছে। সব জেলায় নির্বাচন হবে প্রতি ধাপে, সদর উপজেলাকে অগ্রাধিকার থাকবে। যেসব ইউপি নির্বাচন উপযোগী হবে সেগুলো অগ্রাধিকার পরে। অ্যালফাবিটিক্যালি উপজেলাগুলো ধাপে ধাপে সমন্বয় করা হবে। আইন শৃঙ্খলাবাহিনী সংশ্লিষ্টদের সাথে আলাদা বৈঠক করা হবে বলে জানিয়েছেন এ নির্বাচন কমিশনার। স্থানীয় সরকারের সিটি, জেলা, উপজেলা, পৌরসভা মেয়াদোত্তীর্ণ রয়েছে। এসব বিষয়ে পরবর্তী কমিশন সভায় আলোচনা হবে।

নভেম্বরে ফের স্মার্ট মুদ্রণ শুরু : নভেম্বর মাস থেকে পার্সোনালাইজেশন সেন্টারে স্মার্ট কার্ড প্রিন্ট শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের আলোচ্যসূচি তুলে ধরে তিনি বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা বৃদ্ধি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, যা পরবর্তীতে একটি কমিটির মাধ্যমে চূড়ান্ত করা হবে। আগামী মাসের মাঝামাঝি থেকে পূর্ণ সক্ষমতায় স্মার্ট কার্ড প্রিন্ট করার এবং অডিট অবজেকশনসহ অন্যান্য প্রশাসনিক সমস্যার সমাধান করা হবে।

কোনো ভোটার মারা গেলে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে পরিবারসহ নানা কারণে বিলম্ব ঘটে। এখন তা দ্রুতততম সময়ে হালানাগাদের উদ্যোগ নিচ্ছে ইসি। এ নির্বাচন কমিশনার বলেন, মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রচলিত পদ্ধতিকে আরও যুগোপযোগী করতে এবং অন্যান্য সোর্স থেকে তথ্য নিয়ে সময়মত ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটি পাইলট প্রজেক্ট কিছু উপজেলা ও ইউনিয়নে চালু করা হবে। এটি সফল হলে যথাসময়ে মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে সব উপজেলায় পদক্ষেপ নেওয়া হবে।

ইভিএম ডিজপোজাল সংক্রান্ত সিদ্ধান্ত দ্রুত : নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, কমিশন শুরু থেকেই সিদ্ধান্ত নিয়েছে যে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। বর্তমান ইভিএমগুলো ডিসপোজাল সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। চূড়ান্তভাবে দুদকসহ আইনি জটিলতা নিষ্পন্নের জন্য এবং দ্রুত সময়ে ডিজপোজালের ব্যবস’া নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পাঁচ ধাপের ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে