সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

প্রবাসী

শারজাহতে লরির ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি প্রবাসী মহসিন সিকদার

নিজস্ব প্রতিবেদক | শারজাহ, সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সাইফুদ্দিন সিকদার মহসিন (৪৯) নামের এক বাংলাদেশি প্রবাসী মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে আল খুজামিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে লরির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ সাইফুদ্দিন সিকদার মহসিন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম সারোয়াতলী এলাকার ১ নম্বর ওয়ার্ডের কোরবান আলী সিকদার বাড়ির মৃত আবদুল মোতালেব সিকদারের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যাসন্তানের জনক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে একটি পিকআপ ভ্যানে চড়ে কর্মস্থলের উদ্দেশে রওনা দিয়েছিলেন মহসিন। পথিমধ্যে আল খুজামিয়া এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া লরি পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এই ভয়াবহ দুর্ঘটনায় তাঁর মাথায় মারাত্মক আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর দ্রুত তাঁকে উদ্ধার করে শারজাহর এমকিউএইচ আল কাসিমি হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের বড় ভাই রেজাউল করিম সিকদার জানান, বর্তমানে তাঁর ভাইয়ের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

তাঁর এই আকস্মিক মৃত্যুতে শারজাহর বাংলাদেশি প্রবাসী কমিউনিটি ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

শারজাহতে লরির ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি প্রবাসী মহসিন সিকদার

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক | শারজাহ, সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সাইফুদ্দিন সিকদার মহসিন (৪৯) নামের এক বাংলাদেশি প্রবাসী মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে আল খুজামিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে লরির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ সাইফুদ্দিন সিকদার মহসিন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম সারোয়াতলী এলাকার ১ নম্বর ওয়ার্ডের কোরবান আলী সিকদার বাড়ির মৃত আবদুল মোতালেব সিকদারের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যাসন্তানের জনক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে একটি পিকআপ ভ্যানে চড়ে কর্মস্থলের উদ্দেশে রওনা দিয়েছিলেন মহসিন। পথিমধ্যে আল খুজামিয়া এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া লরি পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এই ভয়াবহ দুর্ঘটনায় তাঁর মাথায় মারাত্মক আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর দ্রুত তাঁকে উদ্ধার করে শারজাহর এমকিউএইচ আল কাসিমি হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের বড় ভাই রেজাউল করিম সিকদার জানান, বর্তমানে তাঁর ভাইয়ের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

তাঁর এই আকস্মিক মৃত্যুতে শারজাহর বাংলাদেশি প্রবাসী কমিউনিটি ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে