বুধবার, ১১ নভেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

ধর্ম

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর: বাংলাদেশের কোটা ৮৩ হাজার ৫০০

ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের পবিত্র হজ ব্যবস্থাপনাসংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে আগামী হজ মৌসুমে বাংলাদেশের জন্য মোট ৮৩ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে।

গতকাল সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। জেদ্দায় চলমান ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন ও প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই দ্বিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ স্বাক্ষর করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি আরব অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দিয়েছে। নির্ধারিত ৮৩ হাজার ৫০০ জন কোটার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৭ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।

এই চুক্তির আওতায় ২০২৭ সালের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা, কোটা, আবাসন, পরিবহন, মিনা ও আরাফাতে তাঁবুতে অবস্থান এবং অন্যান্য সেবামূলক বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ২০২৭ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশি হাজিদের উন্নত সেবা নিশ্চিত করা, আবাসন ও যাতায়াত ব্যবস্থার সুসমন্বয় এবং সার্বিক হজ কার্যক্রম আরও সহজ ও সুশৃঙ্খল করার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর: বাংলাদেশের কোটা ৮৩ হাজার ৫০০

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের পবিত্র হজ ব্যবস্থাপনাসংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে আগামী হজ মৌসুমে বাংলাদেশের জন্য মোট ৮৩ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে।

গতকাল সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। জেদ্দায় চলমান ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন ও প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই দ্বিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ স্বাক্ষর করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি আরব অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দিয়েছে। নির্ধারিত ৮৩ হাজার ৫০০ জন কোটার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৭ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।

এই চুক্তির আওতায় ২০২৭ সালের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা, কোটা, আবাসন, পরিবহন, মিনা ও আরাফাতে তাঁবুতে অবস্থান এবং অন্যান্য সেবামূলক বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ২০২৭ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশি হাজিদের উন্নত সেবা নিশ্চিত করা, আবাসন ও যাতায়াত ব্যবস্থার সুসমন্বয় এবং সার্বিক হজ কার্যক্রম আরও সহজ ও সুশৃঙ্খল করার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে